রাষ্ট্রের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে আজ সচিবালয় যোগদান করেন ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এন আর এফ) এর সম্মানিত আহবায়ক, দৈনিক আমার দেশ এর নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ ।
গতকাল এক বছরের জন্য সচিব পদমর্যাদায় চুক্তি ভিত্তিক (গ্রেড ১) নিয়োগ প্রদান করেন সরকার। আজ সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে যোগদান করেন তিনি। পরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।