শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজাপুরে মাদক সহ উপজেলা বিএনপি’র সভাপতির ছেলে আটক আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ বিএনপি কে ‘নোট অব ডিসেন্ট’ দিতে বাধ্য হবে: মুহাম্মদ শাহজাহান ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে ১১ দলের গণমিছিল সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন আর নেই লম্বা লাইনের দিন শেষ, ফাঁকা পাম্পে অপেক্ষা কর্মচারীদের ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে গানে গানে উদীচীর মে দিবস উদযাপন ১৩ দিন জিম্মিদশার পর বাড়ি ফিরলেন ৬ জেলে ঝালকাঠিতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার সবাই চাকরিজীবী হতে চায়,উদ্যোক্তা হতে চায় না : সচিব সাখাওয়াত হোসেন জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল ঠাকুরগাঁও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন তৃণমূলের প্রতিভা অন্বেষণে নতুন দিগন্ত: সুনামগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বর্ণাঢ্য উদ্বোধন মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি শ্যামলের ভান্ডারিয়াতে গোসলের সময় ঝড়ে গাছ ভেঙে বৃদ্ধার মৃত্যু আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ও ড্রেন নির্মাণে পদক্ষেপ সাড়ে ৩ দশকের পর বাবার হাতে গড়া উপজেলা পরিষদ মসজিদ পুন:নির্মাণের উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে ঢেঁড়সের বাম্পার ফলন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু গাজীপুর দুই খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাইকগাছায় রেশন ও শিশু কার্ডের নামে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে ২০ বছর পর জমির মালিকানা দাবি; জবরদখলের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে

ঠাকুরগাঁওয়ে গানে গানে উদীচীর মে দিবস উদযাপন

ঠাকুরগাঁও প্রতিনিধি
শনিবার, ২ মে, ২০২৬, ৮:৪০ অপরাহ্ন

“গানে গানে আজ সকল শেকল ভাঙ্গি, নতুন স্বপ্ন বুনি” পাদ্যকে ধারণ করে গানে গানে মহান মে দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় সংগঠনের জেলা সংসদের সভাপতি সেতারা বেগম এর সভাপতিত্বে এ আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদ। উদীচীর শিল্পীদের দলীয় গনসঙ্গীত পরিবেশনের মাধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয় প্রতিবাদী গান, অধিকার আদায়ের গান। এসময় একক সঙ্গীত পরিবেশন করেন, গণসঙ্গীত ও ফোক গানের শিল্পী মীর ছানোয়ার হোসেন ছানু, গণসঙ্গীত শিল্পী জ্যোতিষ চন্দ্র বর্মন ও সুচরিতা দেব।
শিল্পীদের গানে গানে ফুটে উঠে মেহনতি মানুষের দুঃখ-দুর্দশার কথা, অধিকার আদায়ের কথা, শোষকের বিরুদ্ধে প্রতিবাদের কথা। পরে সহসভাপতি অমল টিক্কুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা উদীচী’র সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সদর উপজেলা সিপিবির সভাপতি চৌধুলী আনোয়ার হোসেন।
বক্তারা বলেন, মে দিবস দুনিয়ার মেহনতি মানুষের সংকল্পের দিন। সামাজিক পরিবর্তনের মাধ্যমে শ্রেণিবৈষম্য দূর করার অঙ্গীকারের দিন। এটি শ্রমজীবী মানুষের ঐক্য, আন্তর্জাতিক সংহতি ও সংগ্রামের প্রতীক। দিবসটি শোষণমুক্ত সমাজ গড়ার শপথ এবং শ্রমিকের অধিকার লড়াইয়ের প্রতীক।
বক্তারা আরও বলেন, মেহনতি মানুষের মর্যাদা প্রতিষ্ঠার যে দিন, যে লড়াই সে লড়াইয়ের সহযোদ্ধা হচ্ছে উদীচীর বন্ধুরা। একের পর এক গান গাইছে।

এ গান শুধু গান নয় এ আমাদের মনের ভাষা, এ আমাদের আকাঙ্খা-স্বপ্ন। আমরা আমাদের এই দেশকে বৈষম্যহীন, শোষন মুক্ত দেশ হিসেবে চেয়েছিলাম। কিন্তু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পেরিয়েও আমরা সে অর্জন করতে পারিনি। আজকে গার্মেন্টস শ্রমিক পুড়ে মরে, প্রবাশে সমুদ্রে ডুবে মরে, মধ্যপ্রাচ্যে আমার মা-বোনেরা নীপিড়নের শিকার হয়। শ্রমিকের স্বপ্নকে যারা লুট করে নিয়ে যায়। আজকে যারা ভুলিয়ে-ভালিয়ে রূপকথার গল্প বলে দিন পার করতে চায় তাদের বলছি শ্রমিক জেগেছে, শ্রমিক জাগবে, শ্রমিকের জন্য মানুষ থাকবে। আমরা সেই রাজ পথের সহযোদ্ধারা, কন্ঠ শ্রমিকেরা তাদের সাথে সমবেত কন্ঠে অধিকার আদায়ের গান গাইবো।


এই বিভাগের আরো খবর