শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় আইইবি ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙাদিয়া কেন্দ্রের নানা আয়োজন নিরাপত্তা নিশ্চিত করতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএমপি উন্নত বাংলাদেশের স্বপ্নে প্রকৌশলীদের অঙ্গীকার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদযাপিত হচ্ছে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ ফসলডুবিতে হাহাকার: রাজপথে নামলেন সুনামগঞ্জের কৃষকরা জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন বগুড়ার শিবগঞ্জে ধৃত চোরকে পিটিয়ে হত্যা বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত শেরপুরে ‘নার্স-দালাল চক্রের’ ফাঁদে প্রাণ গেল গৃহবধূর মাদারগঞ্জে পৌরসভা জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ফটিকছড়ির ‘কেঁচো গ্রাম’, বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র নাসিরনগরে ১ একর ৩৪ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার পাইকগাছায় অভিনব কায়দায় দিনে দুপুরে স্বর্ণালঙ্কার চুরি পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সম্ভাবনাময় হলেও পিছিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট ঠাকুরগাঁওয়ে দুই নতুন উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ নবীনগরে বোরোর বাম্পার ফলনেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ গভীর রাতে চালককে কুপিয়ে অটো ছিনতাই,থানায় অভিযোগ সুনামগঞ্জে হ্যালো-ইউনিসেফের শিশু সাংবাদিকতা কর্মশালা নগরকান্দার তালমায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে ঢাকায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ মুন্সীগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রী নবীনগরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক কারবারি গ্রেফতার আনোয়ারায় ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ নান্দাইলে ঔষধ ব্যবসায়ী পরিমল চন্দ্র সরকারকে সংবর্ধনা প্রদান চুনারুঘাটে সড়কের উপর ধান-খড় শুকানোর মহোৎসব, দুর্ঘটনার ঝুঁকিতে চালক ও পথচারী বগুড়া এয়ারফিল্ডে আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি করার ঘোষণা পাইকগাছায় জাল ভাউচারে দেড় লাখ টাকা প্রতারণার চেষ্টা, যুবক আটক ফুলবাড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

নবীনগরে বোরোর বাম্পার ফলনেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ

মনির হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
শুক্রবার, ৮ মে, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চলতি বোরো মৌসুমে মাঠ জুড়ে সোনালি ধানের বাম্পার ফলন হলেও সেচ, সার ও শ্রমিকের মজুরিসহ উৎপাদন ব্যয়ের লাগামহীন ঊর্ধ্বগতি এবং প্রতিনিয়ত ভারী বৃষ্টির কারনে লাভের অঙ্ক নিয়ে চরম হতাশার ছাপ পড়েছে স্থানীয় কৃষকদের চোখে মুখে।

এবার প্রতিনিয়ত বৃষ্টির কারণে নদীর পানি বৃদ্ধি পাওযায় নিম্ন অঞ্চলের জমির ধান নিয়ে চরম উদ্বেগে আছেন নবীনগরের কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়- চলতি মৌসুমে উপজেলার ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৮১০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে হাওর/বিলে আবাদ হয়েছে ৮৫৫০ হেক্টর। আগাম ধান হিসেবে নবীনগর অঞ্চলে জনপ্রিয় জাত গুলো হচ্ছে- জিরাশাইল, ব্রি- ২৮, ব্রি- ৮৮ এবং ব্রি- ৯৬ । বিগত কয়েক বছরে রোগ বালাই আক্রমণ বেশি হওয়াতে ব্রি- ২৮ চাষ না করতে কৃষি বিভাগ থেকে নিরুৎসাহিত করা হচ্ছিল। ব্রি- ৮৮ এবং ব্রি- ৯৬ তুলনা মূলক রোগবালাই সহনশীল এবং ফলন ও বেশ ভাল। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর হাওর, ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর বিলে বোরো ধান পুরু দমে কর্তন হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন জানান-“সরকারি ভাবে এবার নবীনগরে মোট ১৭৯২ মেট্রিক টন ধান সংগ্রহের জন্য বরাদ্দ দেওয়া হয়। অর্থাৎ মোট উৎপাদনের ২ শতাংশ ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বোচ্চ ৭৫ মন ধান সরকারের নিকট বিক্রি করতে পারবেন। ইতিমধ্যে উপজেলা কৃষি অফিস কৃষকের তালিকা তৈরির কাজ চলমান। এ বছর ধানের ক্রয়মূল্য কেজি প্রতি ৩৬ টাকা দরে ১৪৪০ টাকা মন দাম নির্ধারণ করা হয়েছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা আরো জানান-“বোরো আবাদ সফল করতে ধান ৮০ শতাংশ পাকলেই আমরা কাটার নির্দেশনা দিয়েছি। যাতে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি এড়ানো যায়। তিনি দ্রুত সরকারি ভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হবে বলে জানান।” কৃষকদের দাবি- উৎপাদন খরচ গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে।
ওয়ারুক গ্রামের কৃষক আব্দুল বাতেন বলেন- “উৎপাদন খরচ যে হারে বেড়েছে, বাজারে সেই তুলনায় ধানের দাম না পেলে কৃষকের টিকে থাকা দায় হবে। ধান কাটতে একদিনের মজুরি ৬০০-৮০০শত টাকা পর্যন্ত দিতে হচ্ছে।”

কনিকাড়া গ্রামের কৃষক আমির হোসেন জানান- “গত বছরের তুলনায় এ বছর ধানের দাম অনেক কম হওয়ায় খরচের টাকা উঠানো কষ্ট হবে। সরকার ধানের দাম ১৪৪০ টাকা মণ নির্ধারণ করলেও কৃষকদের উৎপাদন খরচ আরো বেশি, তাই লাভ হবে না।” নবীপুর গ্রামের কৃষক জালাল বলেন-“আমরা কৃষক গায়ের ঘাম মাটিতে ফেলে ফসল উৎপাদন করে ও লাভ করতে পারি না।”


এই বিভাগের আরো খবর