শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
এতিম শিশুদের পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, খাদ্য ও শিক্ষা সহায়তা প্রদান হোমনায় গাছ কাটতে গিয়ে পড়ে যুবকের মৃত্যু কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্রদের অনুপ্রেরণা ও উৎসাহ জোগায় : অধ্যাপক নজরুল ফটিকছড়িতে বেয়াইনকে ধর্ষন করে হত্যা,বেয়াই আটক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীরের দাফন সম্পন্ন পাইকগাছায় বন্দোবস্ত নেয়া সম্পত্তি জোর পূর্বক দখলের পাঁয়তারা: থানায় অভিযোগ আনোয়ারা অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেফতার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোরছালিন নিহত ঠাকুরগাওয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আরও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস না থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা মাদারগঞ্জ টু সারিয়াকান্দি দ্বিতীয় যমুনা সেতু’র দাবীতে মাদারগঞ্জে মানববন্ধন সোনাতলা রেল স্টেশনে নতুন যুগের সূচনা: সকল আন্তঃনগর ট্রেনের অনলাইন টিকিট সুবিধা চালু ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক চার লেনের মহাপরিকল্পনায় বদলাবে যোগাযোগ ও অর্থনীতি কিশোরগঞ্জে পলাতক আসামী আটক ঝালকাঠিতে সাংবাদিক লিপুর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন জেলেদের চাল বিতরণে ব্যাপক অনিয়ম; জেলে না হয়েও চাল নেয়ার অভিযোগ সরিষাবাড়ীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা  আনোয়ারায় আইইবি ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙাদিয়া কেন্দ্রের নানা আয়োজন নিরাপত্তা নিশ্চিত করতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএমপি উন্নত বাংলাদেশের স্বপ্নে প্রকৌশলীদের অঙ্গীকার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদযাপিত হচ্ছে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ ফসলডুবিতে হাহাকার: রাজপথে নামলেন সুনামগঞ্জের কৃষকরা জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন বগুড়ার শিবগঞ্জে ধৃত চোরকে পিটিয়ে হত্যা বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত শেরপুরে ‘নার্স-দালাল চক্রের’ ফাঁদে প্রাণ গেল গৃহবধূর মাদারগঞ্জে পৌরসভা জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ফটিকছড়ির ‘কেঁচো গ্রাম’, বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র নাসিরনগরে ১ একর ৩৪ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার পাইকগাছায় অভিনব কায়দায় দিনে দুপুরে স্বর্ণালঙ্কার চুরি

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীরের দাফন সম্পন্ন

আবুল কালাম আজাদ (লোহাগাড়া) চট্টগ্রাম
শনিবার, ৯ মে, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন

বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন সংগঠন নেজামে ইসলাম পার্টি বাংলাদেশের আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজির জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ (শনিবার) দুপুর ২ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ঠাকুরদিঘি এলাকায় অবস্থিত আল জামেয়াতুল আনওয়ার হোমায়েতুল ইসলাম মাদ্রাসার মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন,ফটিকছড়ি জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসার শায়খুল হাদিস শাহ কুতুবউদ্দিন। জানাযা শেষে মাদ্রাসা সংলগ্ন কবর স্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন, সাবেক ধর্ম উপদেষ্টা আ ফ ম খালেদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েব আমীর আ.ন.ম শামসু ইসলাম নেজাম ইসলামী পার্টির কেন্দ্রীয় মহাসচিব মূসা বিন ইজহার চৌধুরী,বিএনপির নেতা নাজমুল মোস্তাফা আমিন,আলেম উলামা সহ বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।

আল্লামা সরওয়ার কামাল আজিজি পিতা হাকিমবক্স চৌধুরী। ০৮ ই মে শুক্রবার সন্ধায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে যায় সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন।
১৯৪৭ সালে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে জন্ম গ্রহণ করেন।
বর্তমানে তার ১ স্ত্রী ২ ছেলে ৭ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন সহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তিনি পদুয়া হেমায়েতুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮১ সালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ১৯৮৪ সালে যুগ্ম আহবায়ক ২০০৭ সালে সিনিয়র সভাপতি ২০১৯ সালের ৪ ই সেপ্টেম্বর কেন্দ্রীয় মজলিস সূরার বৈঠকে কেন্দ্রীয় কমিটির আমীর নির্বাচিত হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের শীর্ষ স্থানীয় আলেম ওলমা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


এই বিভাগের আরো খবর