রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন, সভাপতি লাভলু, সম্পাদক মনির উলিপুরে ২ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘাটাইলে আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে নিহত ১, আহত ৪ ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, ট্রাকে আগুন ফুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় দারিদ্র্যের বাধা পেরিয়ে ফুটবলে আলো ছড়ালেন ভান্ডারিয়ার নাদিরা আপীল বিভাগে সাবেক মেয়র আইভীর জামিন বহাল কিশোরগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন বাজারে আসার অপেক্ষা নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান কুড়িগ্রামে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে মায়ের পরিবারের ‘ভীত ‘ শক্তিশালী করছেন ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ মাদারীপুর টেকেরহাট পানি উন্নয়ন বোর্ডের একশ’ একর জমি দখল করে স্থাপনা নির্মাণ বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত মতলব উত্তরে ২৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ নিরাপদ অভিবাসনে ফটিকছড়িতে সরকারি টিটিসি স্থাপনের দাবি ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি সরিষাবাড়ীতে এজাহার ভূক্ত আসামি সন্ত্রাসী সাগর গ্রেফতার বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা মুন্সীগঞ্জে ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা ডিমলায় ইউএনও’র এক বছরের কর্মযাত্রায় উন্নয়নের ছোঁয়া

কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, ট্রাকে আগুন

সাদ্দাম হোসেন, শ্রীপুর (গাজীপুর)
রবিবার, ১০ মে, ২০২৬, ৮:২৮ অপরাহ্ন

গাজীপুর কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচলা গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের ব্যবহৃত একটি পিকআপ ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে একটি পিকআপে করে ৮ থেকে ১০ জনের একটি দল বাগচলা এলাকায় প্রবেশ করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী ধাওয়া দেয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—
আজাহারুল ইসলাম (৩৬), শ্রীপুর উপজেলার বদনী ভাঙ্গা এলাকার সরাফত আলী ও সুফিয়া খাতুনের ছেলে;
কৃষ্ণ (৪৬), সিলেট জেলার কোতোয়ালি থানার ঘাশিটোলা এলাকার কমলা কান্ত ও চিনি বালার ছেলে;
এবং সেলিম (৩৮), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া এলাকার আব্দুল বারেক ও পারুল বেগমের ছেলে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থলে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর থানার অধীন ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর দাবি, ৮ থেকে ১০ জনের একটি দল পিকআপে করে চোরাই সরঞ্জামসহ এলাকায় প্রবেশ করেছিল। সন্দেহজনক মনে হওয়ায় গ্রামবাসী তাদের আটক করে। পরে গণপিটুনিতে তারা গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে আজাহারুল ইসলাম আন্তজেলা ডাকাত দলের সদস্য ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং তাঁকে আগে থেকেই এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম পিপিএম বলেন, চুর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। তাঁর দাবি, নিহতরা আন্তজেলা চোর ও ডাকাত দলের সদস্য। এর আগে তালচালা গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে আবু বকর এর বাড়ি থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটে এবং এ নিয়ে মামলা হয়।

এছাড়া এলাকাবাসীর তথ্যমতে আবু বক্করের বাড়ি থেকে আরও একাধিক গরু এবং ‘ড. বাহাদুর’ নামে পরিচিত ব্যক্তির বাড়ি থেকেও তিনটি গরু চুরির অভিযোগ রয়েছে।

ধারাবাহিক এসব চুরির ঘটনায় এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ, জড়িতদের পরিচয় এবং পূর্ববর্তী চুরির অভিযোগগুলোর সত্যতা যাচাই করে তদন্ত চলছে।


এই বিভাগের আরো খবর