শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট এর উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী “ক্লিন এয়ার, হেলদি ফিউচার” ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরির কোনো বিকল্প নেই গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন পটুয়াখালীর দুমকিতে খাল খনন কাজে বাধা দেওয়ার অভিযোগ কৃষ্ণচূড়ার সৌন্দর্যে আনোয়ারার সিইউএফএল সড়ক জনপ্রিয় হয়ে উঠছে ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম ব্যাচে ভর্তি শুরু এবছরেই, নতুন দিগন্তের সূচনা ​শান্তি রক্ষার নোটিশে ফসল ধ্বংস:দুই লাখের ঋণে নিঃস্ব বর্গা চাষী সুজাত পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের উদ্দ্যেগে বিনা মূল্যে চক্ষু সেবা ক্যাম্প ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু হালদা নদীর প্রাণ ফেরাতে পাহাড়ের উজানে চলছে কর্মযজ্ঞ গজারিয়ায় মহাসড়কে জনতার ঢল, হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তারেক রহমান ‎নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও মেলেনি শিশু হুমায়রার সন্ধান অনলাইন জুয়া, চাঁদাবাজি ও মাদক দমনে কঠোর অবস্থান নেবে পুলিশ : সাতক্ষীরার এসপি মারা গেছেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের এমডি মিজানুর রহমান সিনহা হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান

কৃষ্ণচূড়ার সৌন্দর্যে আনোয়ারার সিইউএফএল সড়ক জনপ্রিয় হয়ে উঠছে

আরাফাত, আনোয়ারা (চট্টগ্রাম)
শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৫৯ অপরাহ্ন

রক্তিম কৃষ্ণচূড়া বা হলুদ সোনালু। গাছের ডালে ডালে এক অপরূপ শোভা। নয়নাভিরাম এমন দৃশ্য মিলবে চট্টগ্রামের আনোয়ারা সিইউএফএল সড়কে।

যেখানে প্রায় ২ কিলোমিটারজুড়ে এই ফুলগুলো সাজিয়ে রেখেছে প্রকৃতিকে। চোখ-ধাঁধানো এই দৃশ্য মুগ্ধ করছে পথচারীদেরও। রোদের আলো পড়লেই জ্বল জ্বল করে উঠছে কৃষ্ণচূড়া ফুলগুলো। বিকেল নামলে দূর-দূরান্ত থেকে আসতে থাকে প্রকৃতি প্রেমীরা। কেউ কেউ বিকেলের সময় কাটাতে আসেন পরিবার পরিজন নিয়ে। আবার এদিক দিয়ে যাওয়ার সময় অনেকে গাড়ি থামিয়ে এ সৌন্দর্য উপভোগ করেন। তোলেন ছবিও।স্থানীয়রা বলছেন, কৃষ্ণচূড়া ফুল দেখতে অনেকেই দূর-দূরান্ত থেকে এসে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন

ঘুরতে আসা দর্শনার্থী বাঁশখালী থেকে আসা মো. ফাহিম বলেন, “ফেসবুকে জায়গাটির লোকেশন ও প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন ছবি দেখে অনেক ভালো লাগে। তাই ছুটি পেয়ে আজ বন্ধুদের সঙ্গে ঘুরতে চলে এসেছি। এখানে এসে সত্যিই মুগ্ধ হয়েছি। জায়গাটি অনেক সুন্দর ও মনোরম পরিবেশে ঘেরা। চারদিকে সবুজ প্রকৃতি, খোলা পরিবেশ আর শান্ত আবহ মনকে অন্যরকম প্রশান্তি দেয়। শুধু এই জায়গাই নয়, আনোয়ারায় ঘুরে দেখার মতো আরও অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে। পরিবার কিংবা বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য আনোয়ারা দারুণ একটি জায়গা। এখানে এসে খুব ভালো লেগেছে, ভবিষ্যতেও আবার আসার ইচ্ছা আছে।”

চট্টগ্রাম থেকে আসা আরেক দর্শনার্থী নিলয় বলেন, “ফেসবুকে দেখে কৃষ্ণচূড়ার ফুল দেখতে এসেছি। এখানে এসে ফুলের সৌন্দর্য দেখে সত্যিই খুব ভালো লেগেছে। জায়গাটি অসাধারণ। সড়কের কাজ পুরোপুরি সম্পন্ন হলে এর সৌন্দর্য আরও বেড়ে যাবে।”
তিনি আরও বলেন, “অনেকেই ছবি তোলার জন্য ফুল ছিঁড়ে ফেলছেন। এতে ধীরে ধীরে ফুলগুলোর সৌন্দর্য ও অস্তিত্ব নষ্ট হয়ে যেতে পারে। তাই সবাইকে অনুরোধ করবো, ফুল না ছিঁড়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন।”


এই বিভাগের আরো খবর