নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কামরাঙ্গীরচরে র্যাব-১০ এর অভিযানে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। রোববার র্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা যায়, গত শনিবার দুপুর ১টায় কামরাঙ্গীরচর থানাধীন ৬নং ছুরি স্পট গলি এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল। অভিযানে নেতৃত্ব দেন সিপিসি-৩, র্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান। এসময় এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারীর নাম রেশমা @ রেশমি বেগম (২২), স্বামী- মোঃ সাগর, সাং- বড়গ্রাম নামাপাড়া, থানা- কামরাঙ্গীরচর। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নারী পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ কামারঙ্গীরচরসহ ঢাকা শহরের আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মহিলার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।