বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
তিতাস নদীতে ভেসে উঠা যুবকের লাশের পরিচয় মিললো, পরিবারের নিকট হস্তান্তর সংসদে কঠোর বার্তা, মাঠে চলছে অবাধ বালু উত্তোলন: দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নতুন করে অভিযোগ শেরপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২৬ এর শুভ উদ্বোধন ঈদযাত্রায় যমুনাসেতুর ১৩ কি.মি. যানজটের শঙ্কা, জোরালো হচ্ছে দ্বিতীয় যমুনাসেতু নির্মাণের দাবি স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া! ভোগান্তিতে সাধারণ মানুষ ঝালকাঠি শহরের ৯ খালের সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষকের ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন প্রকল্প নিয়ন্ত্রণে ঘাটতিতেই বাড়ে সময় ও ব্যয় আইইবি সেমিনারে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, নবায়নযোগ্য শক্তিতে জোরের আহ্বান কাউখালীতে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত দক্ষিণ বড় বিড়ালজুরি চন্দ্রঘোনায় চর্মরোগ বিষয়ক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ওমানে নিহত ৪ ভাইয়ের নিথর মরদেহ নিয়ে লালাগ্রামে শোকের মাতম, পাশাপাশি কবরে দাফন হাটহাজারীতে ভূমিসেবা মেলার উদ্বোধন জাল দলিলের হার বেশি যাচাই ছাড়া নামজারি নয়- ডিসি প্রেমের দ্বন্দ্বে বন্ধু হত্যার রহস্য উদঘাটন, শেরপুরে গ্রেফতার ২ ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক নগরকান্দায় ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও একজনের জেল পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ করবে বর্তমান সরকার : প্রধানমন্ত্রী কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা বগুড়ার শিবগঞ্জে শিক্ষার্থীদের মুখে হাসি, পেল নতুন পোশাক নগরকান্দায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক কিশোরগঞ্জ মাদক মামলার আসামী আটক নগরকান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কক্সাজার পশুর বাজারগুলোতে এখন সাজ সাজ রব মাঝারি গরুতে নজর ক্রেতাদের চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে আনোয়ারায় ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন শেরপুরে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের চাকুরি পেলেন ২৫ জন সালথায় জাতীয় ভূমিসেবা সপ্তাহ উদযাপন

প্রেমের দ্বন্দ্বে বন্ধু হত্যার রহস্য উদঘাটন, শেরপুরে গ্রেফতার ২

মনিরুজ্জামান মনির, শেরপুর
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় এলাকায় বোনকে কেন্দ্র করে প্রেমের দ্বন্দ্ব ও অপমানের জেরে বন্ধু আলামিনকে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করে দুই আসামিকে গ্রেফতার করেছে সংস্থাটি।

পিবিআই সূত্রে জানা যায়, গত ১৮ মে বিকেলে নতুন বাগলগড় গ্রামের একটি নেপিয়ার ঘাসক্ষেত থেকে মাথাবিচ্ছিন্ন অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিহিত ট্রাউজার ও জুতার মাধ্যমে নিহতকে আলামিন হিসেবে শনাক্ত করেন তার বাবা মো. সাইফুল ইসলাম। এ ঘটনায় শেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তভার পায় পিবিআই জামালপুর জেলা ইউনিট। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই জানতে পারে, নিহত আলামিনের ডিভোর্সি বোনের সঙ্গে শুভ নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, একপর্যায়ে আলামিন শুভকে তার বোনের সঙ্গে সম্পর্ক না রাখতে বলেন। পরে শুভ মোটরসাইকেল গ্যারেজ স্থাপনের জন্য আলামিনের কাছে এক লাখ টাকা চাইলে আলামিন পাল্টা শর্ত হিসেবে শুভর বোনকে নিয়ে আপত্তিকর ইঙ্গিত দেন। এতে অপমানিত হয়ে শুভ প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী শুভ তার সহযোগী সম্রাটকে ১০ হাজার টাকার বিনিময়ে হত্যাকাণ্ডে অংশ নিতে রাজি করায়। গত ১৩ মে দুপুরে আলামিনকে মোটরসাইকেলে করে কৌশলে ঘটনাস্থলে নেওয়া হয়। সেখানে আলামিন মোবাইল ফোনে ব্যস্ত থাকাকালে শুভ পিছন থেকে নাইলনের রশি গলায় পেঁচিয়ে ধরে এবং সম্রাট তাকে চেপে ধরে রাখে। পরে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ ঘাসক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

পিবিআই জানায়, মঙ্গলবার বিকেলে প্রধান আসামি শুভকে শেরপুরের বাগলগড় গুচ্ছগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর সদর উপজেলার পাথালিয়া সন্ধিক্লাব এলাকা থেকে সহযোগী সম্রাটকে আটক করা হয়। তাদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও রশি জব্দ করা হয়েছে।

পরবর্তীতে আদালতে হাজির করা হলে প্রধান আসামি শুভ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া মোটরসাইকেলের মালিক শান্ত গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

এ বিষয়ে পিবিআই জামালপুর জেলার পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, ঘটনার পরপরই পৃথক টিম গঠন করে ছায়াতদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও সদস্যদের নিরলস পরিশ্রমে অল্প সময়ের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। তিনি জানান, মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।


এই বিভাগের আরো খবর