বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর শহরে দিনব্যাপী চাকরী মেলা অনুষ্ঠিত নগরকান্দায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা “সামাজিক সুরক্ষা ও প্রবীণবান্ধব বাংলাদেশ গঠনে সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া প্রস্তাবনা তৈরি কর্মশালা” অনুষ্ঠিত তিতাস নদীতে ভেসে উঠা যুবকের লাশের পরিচয় মিললো, পরিবারের নিকট হস্তান্তর সংসদে কঠোর বার্তা, মাঠে চলছে অবাধ বালু উত্তোলন: দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নতুন করে অভিযোগ শেরপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২৬ এর শুভ উদ্বোধন ঈদযাত্রায় যমুনাসেতুর ১৩ কি.মি. যানজটের শঙ্কা, জোরালো হচ্ছে দ্বিতীয় যমুনাসেতু নির্মাণের দাবি স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া! ভোগান্তিতে সাধারণ মানুষ ঝালকাঠি শহরের ৯ খালের সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষকের ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন প্রকল্প নিয়ন্ত্রণে ঘাটতিতেই বাড়ে সময় ও ব্যয় আইইবি সেমিনারে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, নবায়নযোগ্য শক্তিতে জোরের আহ্বান কাউখালীতে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত দক্ষিণ বড় বিড়ালজুরি চন্দ্রঘোনায় চর্মরোগ বিষয়ক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ওমানে নিহত ৪ ভাইয়ের নিথর মরদেহ নিয়ে লালাগ্রামে শোকের মাতম, পাশাপাশি কবরে দাফন হাটহাজারীতে ভূমিসেবা মেলার উদ্বোধন জাল দলিলের হার বেশি যাচাই ছাড়া নামজারি নয়- ডিসি প্রেমের দ্বন্দ্বে বন্ধু হত্যার রহস্য উদঘাটন, শেরপুরে গ্রেফতার ২ ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক নগরকান্দায় ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও একজনের জেল পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ করবে বর্তমান সরকার : প্রধানমন্ত্রী কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা বগুড়ার শিবগঞ্জে শিক্ষার্থীদের মুখে হাসি, পেল নতুন পোশাক নগরকান্দায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক কিশোরগঞ্জ মাদক মামলার আসামী আটক নগরকান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কক্সাজার পশুর বাজারগুলোতে এখন সাজ সাজ রব মাঝারি গরুতে নজর ক্রেতাদের চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

নগরকান্দায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা

ফরিদপুর প্রতিনিধি 
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:১১ অপরাহ্ন

একজন শিক্ষক কেবল পাঠ্য বইয়ের জ্ঞানই দেন না, তিনি গড়ে তোলেন মানুষ, নির্মাণ করেন ভবিষ্যৎ  । দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে আলো ছড়িয়ে অবশেষে বিদায় নিলেন ফরিদপুরের নগরকান্দার শশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী   শিক্ষক মোঃ আছলাম শরীফ। তাঁর অবসর গ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার (২১ মে)  বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে  এক আবেগঘন বিদায় সংবর্ধনা। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিদায় সংবর্ধনা মঞ্চ টি পরিণত হয় স্মৃতিচারণ আর   অনুভূতির মঞ্চে।

শশা সরকারী  প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শওকত আলী শরীফ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ চুন্নু ফকির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ হোসেন মোল্লা। বক্তব্য রাখেন শশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক স্নিদ্ধা মন্ডল, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ জাহিদুল হক,বিদায়ী শিক্ষক মোঃ আছলাম শরীফ,মুকসুদপুর সরকারী কলেজের প্রভাষক এইচ এম সোলায়মান, কাজী মোহাম্মাদ আলী,আঃ জলিল মাষ্টার, কাজী মকিদুর রহমান,কাজী আমানুর রহমান,ইব্রাহিম শরীফ, মাসুমা পারভিন, কে এম মাইদুল ইসলাম,মিম আক্তার  প্রমুখ।   বক্তারা বলেন, মোঃ আছলাম শরীফ  ছিলেন একজন আদর্শ শিক্ষক, যিনি শুধু শ্রেণিকক্ষেই নয়, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ।
বক্তব্যের রাখতে গিয়ে  অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেনি। সহকর্মীরাও তাঁর কর্মনিষ্ঠা, সততা ও আন্তরিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানের সবচেয়ে ব্যতিক্রমী ও হৃদয়ছোঁয়া মুহূর্ত ছিল বিদায়ের আয়োজন। প্রিয় শিক্ষককে সুসজ্জিত গাড়ীতে  করে বিদায় জানানো হয়। এ সময় শিক্ষার্থী ও সহকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল ও শুভেচ্ছায় তাঁকে বিদায় জানান। সৃষ্টি হয় এক আবেগঘন দৃশ্য।
দীর্ঘদিনের প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে বিদায় অনুষ্ঠানে উপস্থিত  সকলের হৃদয়ে বেজে উঠেছিল একটাই অনুভূতি—“শিক্ষক বিদায় নেন, কিন্তু তাঁর শিক্ষা ও আদর্শ কখনও বিদায় নেয় না।”


এই বিভাগের আরো খবর