চট্টগ্রামের আনোয়ারায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকেলে উপজেলার চাতরী এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আনোয়ারা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ দেলোয়ার হোসেনের অর্থায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক।
এ সময় বিভিন্ন এলাকার শতাধিক অসহায় পরিবারের মাঝে চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।
মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনোয়ারা
উপজেলা এনসিপির সংগঠক আহম্মদনুর, যুবশক্তি আনোয়ারা উপজেলা এনসিপির সংগঠক জিএম রিয়াজ, যুবশক্তি আনোয়ারা উপজেলা এনসিপির সংগঠক কাজী মুহাম্মদ তানভীর। সংগঠক মোহাম্মদ আরিফ। সংগঠক দক্ষিণ জেলা এনসিপির সাজ্জাদ। এবং আরো উপস্থিত ছিলেন সাফাত, ইউসুফ, কামাল ও রাসেলসহ প্রমূখ।