সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কোরবানির পশুবাহী ট্রাকে বিশেষ নিরাপত্তা, সিরাজগঞ্জে মাঠে ৬০০ পুলিশ জৈন্তাপুরে মোবাইল ডিভাইস ও টোকেনসহ ৪ জুয়াড়ী আটক ত্রিশালকে পর্যটন সমৃদ্ধ ‘নজরুল সিটি’ ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি ‘বিখ্যাত রাজা’র কৃতজ্ঞতা শিশু রামিসা হত্যা: ১ জুন সোহেল-স্বপ্নার বিচার শুরু শিশু ও নারীদের ধর্ষণ ও পাচার প্রতিরোধে ওয়াইডব্লিউডিআরসি’র বাজেট বরাদ্দের দাবিতে কর্মশালা ফরিদপুরের নগরকান্দায়  বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ নিহত ৫ কুড়িগ্রাম জেলা যুবদলের আইকন ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা কাউখালীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতামূলক কর্মশালা পীরগাছায় ৪ হাজার ৩৩৮ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু ব্যাক্তি উদ্যোগে ফটিকছড়ি মরা ধুরুং খাল খনন কৃষকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালত টিলা কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা

ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা

সাদ্দাম হোসেন অনন্ত, শ্রীপুর (গাজীপুর)
সোমবার, ২৫ মে, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

আজ ২৫ মে। পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। এরই মধ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকায় ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে।

অধিকাংশ শিল্পকারখানায় ছুটি শুরু হওয়ায় পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছেন হাজারো মানুষ। তবে যানবাহনের অতিরিক্ত চাপ, অবৈধ পার্কিং, ভাসমান দোকান ও পশুর হাটকে ঘিরে এবারও ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা দেখা দিয়েছে।

রোববার দুপুরে মাওনা চৌরাস্তা এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কের পাশে বাস ও অন্যান্য পরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন শত শত যাত্রী। কেউ শিশু সন্তানকে হাত ধরে অপেক্ষা করছেন, কেউ আবার পরিবার নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন। বৃষ্টি ভেজা আবহাওয়াতেও থেমে নেই সেই যাত্রা। অনেককে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায় গাড়ির অপেক্ষায়।

স্থানীয় পরিবহনচালক ও কাউন্টারের কর্মীরা জানান, ঈদের আগের দুই দিন মাওনা এলাকায় যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। বিশেষ করে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বাড়লে মাওনা চৌরাস্তা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় যাত্রী ও পরিবহনশ্রমিকদের।

তাঁরা আরও জানান, মহাসড়কের পাশে ভাসমান দোকান, অবৈধ স্ট্যান্ড ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। উড়ালসড়কের নিচে গড়ে ওঠা অবৈধ স্থাপনাও যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছে।

এদিকে ঈদ উপলক্ষে মাওনা ও আশপাশের এলাকায় বসা পশুর হাটকে কেন্দ্র করে পশুবাহী ট্রাক ও পিকআপের চলাচল বেড়েছে। এতে মহাসড়কে বাড়তি চাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ঈদযাত্রা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মহাসড়কের পাশে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চলছে। কোথাও যানজট তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
শিল্পাঞ্চল হওয়ায় শ্রীপুরের বিভিন্ন কারখানায় কর্মরত বিপুলসংখ্যক শ্রমিক আগামী দুই দিনের মধ্যে বাড়ির পথে রওনা হবেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকায় যানবাহনের চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মাওনা চৌরাস্তা এলাকায় গাড়ির অপেক্ষায় থাকা এক যাত্রী বলেন, পরিবার নিয়ে বাড়ি ফিরছি। ছোট বাচ্চাদের নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। যানজট না হলে দ্রুত বাড়ি পৌঁছানো যেত।

সব ভোগান্তির মধ্যেও ঘরমুখো মানুষের চোখেমুখে এখন স্বজনদের কাছে ফেরার আনন্দ। দীর্ঘ অপেক্ষা আর কষ্টের যাত্রা পেরিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের প্রত্যাশাই যেন তাদের সবচেয়ে বড় স্বস্তি।


এই বিভাগের আরো খবর