বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা

ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক মোঃ উজ্জ্বল ফরাজী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন এবং সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

মোঃ উজ্জ্বল ফরাজী বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ হোক মানবতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার অনন্য উদাহরণ। সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।”

ছেংগারচর পৌরসভার মেয়র পদপ্রার্থী
মোঃ উজ্জ্বল ফরাজী তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ঐক্যের শিক্ষা দেয়। ভেদাভেদ ভুলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ডঃ আলহাজ্ব জালাল উদ্দীন আহমেদ নির্দেশনা মোতাবেক ছেংগারচর পৌরসভা এবং মতলববাসীসহ দেশ ও জনগণের কল্যাণে আমরা কাজ করবো।

“আসুন আমরা ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেই এবং অসহায় মানুষের পাশে দাঁড়াই। ছেংগারচর পৌর বাসীসহ মতলববাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। দেশ ও জাতির কল্যাণে সকলের কাছে দোয়ার দরখাস্ত রইলো।

ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক মোঃ উজ্জ্বল ফরাজী আসন্ন ছেংগার চর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তিনি একজন পরিচ্ছন্ন, রাজনীতিবিদ। দলের দুঃসময়ে প্রতিটি আন্দোলনে সংগ্রামে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেন এবং অসংখ্য হামলা মামলা, জেল, জুলুমের শিকার হয়েছেন।

আসন্ন ছেংগারচর পৌরসভার মেয়র পদপ্রার্থী ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মোঃ উজ্জ্বল ফরাজী আরও বলেন, এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই ছেংগারচর পৌরসবার আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা থেকে তিনি জনগণের সেবা করার সুযোগ চান।

জনাব মোঃ উজ্জ্বল ফরাজী বলেন, আমি সবসময় এলাকার মানুষের পাশে থেকেছি ভবিষ্যতে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ডঃ আলহাজ্ব জালাল উদ্দীন আহমেদ এর নেতৃত্বে পৌরসভার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে চাই। এজন্য আমি পৌরসভার সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

মোঃ উজ্জল ফরাজী বলেন, “ছেংগারচর পৌরসভায় নাগরিকদের বিভিন্ন ভোগান্তি ও সমস্যার বিষয়গুলো আমি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছি। জনগণ আমাকে সুযোগ দিলে পৌর এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকীকরণ, জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং নাগরিক সেবার মান উন্নয়নে কাজ করব।”

তিনি আরও বলেন, “আমি একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে চাই, যেখানে নাগরিকরা সকল মৌলিক সুযোগ-সুবিধা সহজেই পাবে। এজন্য সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রয়োজন।”

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে তার এই শুভেচ্ছা বার্তা এবং উন্নয়নের প্রতিশ্রুতি ইতোমধ্যে ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে বলে জানা গেছে।

ঈদকে কেন্দ্র করে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার সুখ-সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এলাকাবাসী তাদের মূল্যবান মতামত ও সমর্থনের মাধ্যমে তাকে সেবার সুযোগ প্রদান করবেন।

শেষে তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর