সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড

সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন

“রুখবো দুর্নীতি, গড়বো দেশ—হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সততা এবং দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

আজ সোমবার (৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং ফরিদপুর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মিরাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী এবং সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ।

এসসয় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষা ও সততার চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি এবং সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করতে বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মিরাজ আলী বলেন, “শুধু আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি নির্মূল সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সেই সচেতনতা তৈরির লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়।”

প্রতিযোগিতায় মোট চারটি দল অংশগ্রহণ করে। জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল পর্বে নারানদিয়া জয়নুদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয় পক্ষে এবং সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় বিপক্ষে অংশ নেয়। বিচারকদের মূল্যায়নে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে নারানদিয়া জয়নুদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, প্রশংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর