সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কৃষি খাতকে আধুনিকায়নের লক্ষ্যে কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার ও আধুনিক প্রযুক্তির প্রসার, পরিবেশবান্ধব চাষাবাদ, এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ এর তিনদিন ব্যাপী প্রদর্শনীর সফল সমাপ্তি এবং অংশগ্রহণকারী স্টল বা সফল উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন,সিলেট কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোঃ শামসুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।
উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাসিম,গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির উদ্দিন,কৃষক আব্দুল জব্বার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ চন্দ্র ভৌমিক। এদিকে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমির উদ্দিন এর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উন্নত প্রযুক্তি ও আধুনিক কৃষি সম্পর্কে জ্ঞান অর্জনে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
পরিশেষে শ্রেষ্ঠ স্টল নির্বাচনের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের সম্মাননা এবং ১৩ টি ইউনিয়নের ১৩ জন উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহারকারী কৃষক এবং সফল কৃষি উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।