বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে যুবকের মৃত্যু বাংলাদেশে টি১৭ উন্মোচন করলো শাওমি নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রবাসে প্রতারিত টিটুর কৃষিতে ভাগ্যবদল, হালদার চরে কৃষি বিপ্লব ! আইনের বেড়াজালে চট্টগ্রামের দুই সংসদীয় আসন টেনশনে বেসরকারীভাবে নির্বাচিত দুই প্রাঁর্থী হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে শোভাযাত্রা ফুলবাড়িয়া পৌর মাছ বাজার: ছাউনী খালি, রাস্তা দখল করে ব্যবসায়ীদের নৈরাজ্য নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফটিকছড়িতে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় বাকৃবি ও প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মতলব উত্তরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার ময়মনসিংহে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন, রেল যোগাযোগ বিচ্ছিন্ন বন্দরে শীর্ষ মাদক ব্যাবসায়ী সুফি আটক,১ বছরের জেল পুলিশের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত, ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ গফরগাঁওয়ে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের প্রচেষ্টায় ছয় নবজাতক মায়ের কোলজোড়ে রেলক্রসিং, সংকীর্ণ সড়ক ও অবৈধ স্ট্যান্ডে স্থবির হয়ে পড়ছে বিভাগীয় নগরজীবন সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে : ইউএনও

ফুলবাড়িয়া পৌর মাছ বাজার: ছাউনী খালি, রাস্তা দখল করে ব্যবসায়ীদের নৈরাজ্য

রফিকুল ইসলাম,ফুলবাড়িয়া (ময়মনসিংহ)
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

ময়মনসিংহ জেলার ​ফুলবাড়িয়া পৌর সদরের মূল মাছ বাজারের জন্য নির্ধারিত নির্মিত ছাউনী গুলো পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।

অথচ, বাজারের ভেতরে জায়গা থাকা সত্ত্বেও মাছ ব্যবসায়ীরা রাস্তার ওপর দোকান বসিয়ে মাছ বিক্রি করছেন। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পথচারীরা। ​সরেজমিনে দেখা যায়, বাজারের ভেতরে মাছ বিক্রির পর্যাপ্ত সুবিধা থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা রাস্তার দুই পাশ দখল করে মাছের পসরা সাজিয়ে বসেছেন। এর ফলে রাস্তাটি এতটাই সরু হয়ে পড়েছে যে, পথচারীদের চলাচল করা দায় হয়ে পড়েছে। মাছের বর্জ্য ও পানির কারণে রাস্তায় সবসময় পিচ্ছিল ও দুর্গন্ধযুক্ত পরিবেশ বিরাজ করছে।

​স্থানীয়দের অভিযোগ, রাস্তার ওপর এই অবৈধ বাজার বসার কারণে কাঁচামাল বোঝাই রিক্সা ও ভ্যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে করে স্থানীয় ব্যবসায়ী ও কৃষকরা তাদের পণ্য পরিবহনে মারাত্মক সমস্যায় পড়ছেন। সামান্য বৃষ্টিতেই এই এলাকায় তীব্র যানজট তৈরি হয়, যা ঘণ্টা পার হয়ে গেলেও নিরসন হয় না।
​বাজারের একজন নিয়মিত ক্রেতা বলেন, “বাজারের ভেতরে ছাউনী আছে, কিন্তু কেউ সেখানে বসে না। রাস্তা দখল করে মাছ বিক্রি করায় আমাদের হাঁটার জায়গা নেই, আবার মাছের আঁশটে গন্ধে এই রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা যায় না।”

​রাস্তা দখলের ফলে সৃষ্টি হওয়া এই সমস্যার বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন নাগরিকরা। ব্যবসায়ীদের সচেতন করে নির্ধারিত ছাউনীতে দোকান স্থানান্তর এবং রাস্তার ওপর যান চলাচল নির্বিঘ্ন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
​এ বিষয়ে ফুলবাড়িয়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি শেখ তাকি তাজুয়ার এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ইতিপূর্বে দুইবার ঘটনা স্থল পরিদর্শন করেছি অবৈধ বাজার উচ্ছেদ এবং ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর