বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কাপ্তাইয়ে খামারীদের মাঝে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপকরণ হস্তান্তর প্রশাসনের হস্তক্ষেপে ঝালকাঠির ঐতিহ্যবাহী বারোচালা ভাঙার কাজ স্থগিত ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় কতটুকু সফল হয়েছে মৎস্য আহরনের নিষেধাজ্ঞা ; এমন প্রশ্নের মধ্যেই ৫৮ দিন শেষ ঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহকর্মীর মৃত্যু শ্যামনগরে মিথ্যা ধর্ষনের চেষ্টা মামলার পায়তারা করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ পূর্ব সুন্দরবনে ফাঁদসহ ৪ হরিণ শিকারী আটক অবশেষে অপসারণ হলো মারিখালী নদীপাড়ের ময়লার ভাগাড় তুরাগে ছিনতাই মামলার দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোরিকশা ও চাপাতি প্রতিমন্ত্রীর নির্দেশে ভান্ডারিয়ায় কচুরিপানা অপসারণ, স্বস্তি ৪০ হাজার পরিবারে তারেক রহমানের নেতৃত্ব প্রথম বাজেট শিক্ষা,স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব পাচার কালে ১০ হাজার পিছ ইয়াবাসহ দুই ব্যবসায়ী লোহাগাড়া থানায় আটক পাইকগাছায় উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে যুবকের মৃত্যু বাংলাদেশে টি১৭ উন্মোচন করলো শাওমি নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রবাসে প্রতারিত টিটুর কৃষিতে ভাগ্যবদল, হালদার চরে কৃষি বিপ্লব ! আইনের বেড়াজালে চট্টগ্রামের দুই সংসদীয় আসন টেনশনে বেসরকারীভাবে নির্বাচিত দুই প্রাঁর্থী হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে শোভাযাত্রা ফুলবাড়িয়া পৌর মাছ বাজার: ছাউনী খালি, রাস্তা দখল করে ব্যবসায়ীদের নৈরাজ্য নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফটিকছড়িতে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে যুবকের মৃত্যু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আব্দুল হান্নান শাহ্ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) আনোয়ারা উপজেলার ১নং বৈয়াগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের শাহ্ বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আব্দুল হান্নান শাহ্ (২২) আনোয়ারা উপজেলার ১নং বৈয়াগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের
আব্দুল গফ্ফার শাহ্’র ১মাত্র পুত্র। ১ছেলে ১মেয়ের মধ্যে আব্দুল হান্নান শাহ্ ছিলো বড়। সে আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রী ১ম বর্ষের শিক্ষার্থী।

একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় পিতা আব্দুল গফ্ফার শাহ্। সকালেও যে ছেলের সাথে একসাথে নাস্তা করেছে সে ছেলে এখন আর তাদের মাঝে নেই সেটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না।

নিহত আব্দুল হান্নান শাহ্ এর ফুফাতো ভাই সাংবাদিক এমরান হোসেন বলেন, হান্নান তার চাচাতো ভাইয়ের দোকানে থাকতো। পরীক্ষা উপলক্ষে ছুটি নিয়েছে। আজ পরীক্ষা না থাকায় সকালে সুপারি গাছ কাটতে গিয়েছিলো। সেখানেই সুপারি গাছ বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয় সে। এসময় তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এবিষয়ে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, “বৈদ্যুতায়িত হওয়া এক যুবককে আনা হলে পরীক্ষা নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


এই বিভাগের আরো খবর