কিশোরগঞ্জে মাদক বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত করতে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভার করেছেন ৷
আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বক্তব্য রাখেন।
পুলিশ সুপার মাদক বাল্যবিবাহ ও সাইবার অপরাধের ভয়াবহতা তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান ট্রাফিক আইন মেনে চলা এবং সোশ্যাল মিডিয়ার নিরাপদে ব্যবহার করা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।