কিশোরগঞ্জ শহর যানজটমুক্ত নিরাপদ এবং সড়কে শৃঙ্খলা রাখত মোটর সাইকেল চালকদের হেলমেড ব্যবহারে পুলিশের বিশেষ অভিযান বিশেষ অভিযান পরিচালনা করেছে।
আজ সোমবার ১৫ জুন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান শহরের বটতলায় অভিযান পরিচালনা করেন ।
অভিযানে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের ফিটনেস যাচাই করা হয় নিয়ম অমান্যকারী হেলমেট ব্যবহার না করায় যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সদরের মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূইয়া টিআই এডমিন আবু নাসের মোহাম্মদ জহির টিআই মনিরুল ইসলাম সার্জেন্ট প্রণব কুমার।