বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা

ঝালকাঠি প্রতিনিধি
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:২৩ অপরাহ্ন

ঝালকাঠি জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে ঝালকাঠি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) হলরুমে টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অব নারকোটিক্স কন্ট্রোল, বরিশাল অফিসের ডেপুটি ডিরেক্টর মোঃ তানভীর হোসেন খান। এসময় বক্তব্য রাখেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষল রিয়াজুল ইসলাম বাচ্চু, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ সানোয়ার হোসেন, টিটিসি’র ইন্সট্রাক্টর আব্দুল্লাহ আল মাসুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব ঝালকাঠি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান, সহ অর্থ সম্পাদক আবুল খায়ের মাসুদ কাজি, নির্বাহী সদস্য সদস্য আজিজুর রহমান বশির প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক ধ্বংস ডেকে আনে।মাদকাসক্তির ফলে শারীরিক ক্ষতি, লিভার, কিডনি, ও ফুসফুস নষ্ট হওয়া, হৃদরোগ ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতিসাধন হয়। এছাড়া ইনজেকশনের মাধ্যমে মাদক নিলে হেপাটাইটিস ও এইচআইভি (HIV) সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। মানসিক বিপর্যয়, স্মৃতিশক্তি হ্রাস, মনোযোগের অভাব, হতাশা, এবং সিজোফ্রেনিয়ার মতো জটিল মানসিক রোগ দেখা দেয়। ধীরে ধীরে চিন্তাশক্তি ও আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা লোপ পায়। মাদকের পেছনে অর্থ ব্যয় করতে গিয়ে পরিবারে আর্থিক সংকট তৈরি হয়। পারিবারিক অশান্তি, পরকীয়া ও বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটে এবং সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। সমাজে চুরি, ছিনতাই, খুন ও ধর্ষণের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। মাদকাসক্ত ব্যক্তি সামাজিক ও পারিবারিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কর্মক্ষমতা হ্রাস পাওয়ার ফলে ব্যক্তি তার চাকরি বা আয় হারায়, যা পরিবার ও দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলে।


এই বিভাগের আরো খবর