কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে পর্যটকবাহী ট্রলারে ডাকাতির ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মিঠামইন থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার সাভার, কামরাঙ্গীরচর মিঠামইন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার কাটখাল কাজীপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. জুলহাস উদ্দিন, বজকপুর গ্রামের মো. হারেছ মিয়ার ছেলে এহসানুল হক বড়কান্দা মধুপুর গ্রামের মধু মিয়ার ছেলে রুবেল মিয়া।
পুলিশ সুপার জানান, গত ৭ জুন মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজের দক্ষিণ পাশে করিমগঞ্জগামী একটি পর্যটকবাহী ট্রলারে ১০ থেকে ১২ সদস্যের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ডাকাতি চালায়।
তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা পাঁচটি মোবাইল ফোন রামদা লোহার রড এবং ২০টি বল্লম উদ্ধার করেছে পুলিশ।