রবিবার, ১০ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন, সভাপতি লাভলু, সম্পাদক মনির উলিপুরে ২ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘাটাইলে আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে নিহত ১, আহত ৪ ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, ট্রাকে আগুন ফুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় দারিদ্র্যের বাধা পেরিয়ে ফুটবলে আলো ছড়ালেন ভান্ডারিয়ার নাদিরা আপীল বিভাগে সাবেক মেয়র আইভীর জামিন বহাল কিশোরগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন বাজারে আসার অপেক্ষা নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান কুড়িগ্রামে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে মায়ের পরিবারের ‘ভীত ‘ শক্তিশালী করছেন ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ মাদারীপুর টেকেরহাট পানি উন্নয়ন বোর্ডের একশ’ একর জমি দখল করে স্থাপনা নির্মাণ বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত মতলব উত্তরে ২৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ নিরাপদ অভিবাসনে ফটিকছড়িতে সরকারি টিটিসি স্থাপনের দাবি ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি সরিষাবাড়ীতে এজাহার ভূক্ত আসামি সন্ত্রাসী সাগর গ্রেফতার বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা মুন্সীগঞ্জে ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা ডিমলায় ইউএনও’র এক বছরের কর্মযাত্রায় উন্নয়নের ছোঁয়া

র‌্যাব-১০ এর অভিযানে গ্রেফতার ৩৫

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
র‌্যাব-১০ এর অভিযানে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২৮ জুয়াড়ি, ৫ ডাকাত ও ২ মাদক ব্যবসায়ী রয়েছে। তাদের কাছ থেকে ৪০ প্যাকেট জুয়া খেলার কার্ড, ৩টি স্টিলের তৈরি বাক্স, ৩টি চাপাতি ও ২টি চাকু, ২৫ পুরিয়া হেরোইন, ২শ পিস ইয়াবা, ৩০টি মুঠোফোন ও নগদ ৪৩ হাজার ২৭৫ টাকা জব্দ করা হয়।  রোববার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ীতে র‌্যাবের অভিযানে ২৮ জুয়ারী গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাত ৯টায় যাত্রাবাড়ীর পূবালী এলাকার ইলিশ বাস কাউন্টারের দক্ষিণ পাশ থেকে
২৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ নারু দাস (৪২), লুৎফর রহমান (৩২), মজিবর রহমান (৪৮), মিলন শেখ (৪০), ফয়সাল মিয়া (৩৮), সৈয়দ মিরানুজ্জামান (৩৯), বাবু (৩৫), মজনু মিয়া (৩০), মনির হোসেন (৩৭), শহিদুল ইসলাম (৬৫), আলম (৪২), জলিল (৫৭), আকরামুল হক (৩৬), কামরুল ইসলাম (৪২), মিলন (৩৯), মিজানুর রহমান (৩৬), সোহেল (৪৫), নেওয়াজ শরীফ (২৯), রাশেদ গাজী (৩৮), সারোয়ার (২৯), সবুজ (৩৮), অনিক (৪২), শামিম সরকার (৫৪), বুলবুল আহম্মেদ জয়নব (৪৩), সালাউদ্দিন (৩৮), কুদ্দুস মোল্লা (৫২), হাসান (৩০) ও ওয়াদুদ (৫৬)। তাদের কাছ থেকে ৪০ প্যাকেট জুয়া খেলার কার্ড, ৩টি স্টিলের তৈরি বাক্স, ২৯টি মুঠোফোন ও নগদ ৪৩ হাজার ৭৫/- টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার দক্ষিণ সন্তাপুরে র‌্যাব-১০ এর অভিযানে দেশিয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৬টায় দক্ষিণ সন্তাপুর এলাকা থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ আকাশ (২৪), সাব্বির হোসেন (২৪), মারুফ হোসেন (২৫), রাজিব হোসেন (১৯) ও শান্ত ইসলাম (২১)। তাদের কাছ থেকে ৩টি চাপাতি ও ২টি চাকু জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে দক্ষিণ কেরাণীগঞ্জ ও কদমতলীতে র‌্যাব-১০ এর পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় কদমতলীর দনিয়া এলাকা থেকে আনিস (৩০) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২শ পিস ইয়াবা ও ২শ টাকা জব্দ করা হয়। এ ছাড়া গত শনিবার রাত ৮টায় দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদে মাসুম রেজা (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন, একটি মুঠোফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।


এই বিভাগের আরো খবর