রবিবার, ১০ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন, সভাপতি লাভলু, সম্পাদক মনির উলিপুরে ২ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘাটাইলে আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে নিহত ১, আহত ৪ ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, ট্রাকে আগুন ফুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় দারিদ্র্যের বাধা পেরিয়ে ফুটবলে আলো ছড়ালেন ভান্ডারিয়ার নাদিরা আপীল বিভাগে সাবেক মেয়র আইভীর জামিন বহাল কিশোরগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন বাজারে আসার অপেক্ষা নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান কুড়িগ্রামে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে মায়ের পরিবারের ‘ভীত ‘ শক্তিশালী করছেন ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ মাদারীপুর টেকেরহাট পানি উন্নয়ন বোর্ডের একশ’ একর জমি দখল করে স্থাপনা নির্মাণ বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত মতলব উত্তরে ২৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ নিরাপদ অভিবাসনে ফটিকছড়িতে সরকারি টিটিসি স্থাপনের দাবি ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি সরিষাবাড়ীতে এজাহার ভূক্ত আসামি সন্ত্রাসী সাগর গ্রেফতার বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা মুন্সীগঞ্জে ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা ডিমলায় ইউএনও’র এক বছরের কর্মযাত্রায় উন্নয়নের ছোঁয়া

টেকনাফে যুবলীগ নেতা ওসমান সিকদার খুন

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১, ১১:৩২ পূর্বাহ্ন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার জেলার টেকনাফে পূর্ব শত্রুতার জেরধরে চিহ্নিত দুবৃর্ত্তরা সাবরাং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গণি সিকদারকে গুলি করে খুন করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ৬টায় উপজেলার সাবরাং কচুবনিয়ার মোহাম্মদ আলীর ছেলে ও সাবরাং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি সিকদারকে (৪০) নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ঘরের সামনে সুপারী বাগানে ডেইল পাড়ার আব্দুল্লাহ মেম্বার ওরফে খুলু মেম্বারের ছেলে শাকের ডাকাত গং এলোপাতাড়ি গুলিবর্ষণ করে বীরদর্পে চলে যায়। পরে গুলির শব্দ শুনে পরিবার ও প্রতিবেশীরা এগিয়ে এসে ওসমান গণি সিকদারকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তখন গুলিবিদ্ধ ওসমানকে দ্রুত উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আইয়ুব হোসেন তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ হাসপাতালে গিয়ে ওসমান সিকদারের মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়। এই ব্যাপারে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল আলিম জানান, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং স্বশস্ত্র সন্ত্রাসীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর একটি টমটম চুরির সালিশে শাকের গং দোষী সাব্যস্থ হয় এবং ওসমান এসব কাজের তীব্র প্রতিবাদ করায় চিহ্নিত মাদক কারবারী ও ত্রাস আব্দুল্লাহ মেম্বারের পুত্র শাকের ডাকাত এবং কাটাবনিয়ার মোহাম্মদ হাশিমের পুত্র কেফায়েত উল্লাহ গং ওসমানের হামলা চালিয়ে রক্তাক্ত করে। যা টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এতে ক্ষিপ্ত হয়েই শাকের ডাকাত গং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গণি সিকদারকে শাকের ডাকাত গং গুলিবর্ষণ করে রক্তাক্ত করে পালিয়ে যায়।

 


এই বিভাগের আরো খবর