মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

জিনস কেনার সময় যে ভুলগুলো করবেন না

অনলাইন ডেস্ক :
রবিবার, ১০ জানুয়ারী, ২০২১, ১:৪২ অপরাহ্ন
জিনস কেনার সময় যে ভুলগুলো করবেন না

লাইফস্টাইল ডেস্ক : প্রতিদিনের অফিস হোক বা ছোটখাটো আউটিং। কিংবা মার্কেটে কেনাকাটা করতে বেড়িয়েছেন বা অফিস ফিরতি ডিনার ডেট। সাজগোজের বিশেষ সময় না থাকলে হাতের সামনে থাকা টপ আর একটি জিনস পরে প্রায় সব জায়গাতেই যেতে পারেন বর্তমান যুগের তন্বীরা। তাই বছরের মধ্যে বেশ কয়েকবার জিনস কেনাকাটি লেগেই থাকে। কিন্তু জিনস কেনা এবং তার যত্নের ক্ষেত্রে অনেক সময় না চাইতেও নানা ছোটখাটো ভুল হয়ে যায়। আয়ু কমে আপনার প্রিয় পোশাকের। তার চেয়ে বরং জেনে নেওয়া যাক জিনস কেনা এবং যত্নের ক্ষেত্রে কোন কোন ভুল এড়িয়ে চলা উচিত।

যাঁরা ব্যবহার করেন না তাঁরা হয়তো ভাবেন সব জিনস একরকম। কিন্তু যাঁরা নিয়মিত জিনস ব্যবহার করেন তাঁরা জানেন এক রকম দেখতে হলেও বৈপরীত্য রয়েছে অনেক। যেমন কেউ পছন্দ করেন অ্যাংকেল লেন্থ তো কারও নজর স্ট্রেট জিনসে। কিন্তু আপনি যা পছন্দ করেন তা কিনে নিয়ে যেকোনও জুতোর সঙ্গে পরে ফেললে যে চলবে না। তাহলেই কিন্তু ফ্যাশন মাটি। জিনস কেনার ক্ষেত্রে কোন জুতো ব্যবহার করেন, তা খেয়াল রাখুন। আর জুতোর সঙ্গে মানানসই জিনসই কিনুন।

একটি জিনসে কোন উপাদান কত শতাংশ রয়েছে তা স্টিকার আকারে কোমরের কাছে লাগানো থাকে। অনেক ক্ষেত্রে ক্রেতা সেদিকে নজর দেন না। কিন্তু সচেতন ক্রেতা হলে অবশ্যই ওই স্টিকারে নজর দিন। দেখে নিন প্রিয় জিনসে কোন উপাদান কত শতাংশ রয়েছে। কারণ, ওই উপাদানের উপর জিনসের দীর্ঘায়ু অনেকটাই নির্ভরশীল।

সেল দেখলে বাঙালির কেনাকাটির হিড়িক লাগে। সকলেই ভাবি সামান্য কম দামে যদি ভাল জিনিস পেয়ে যাই তাহলেই কেল্লাফতে। হুড়মুড়িয়ে কেনাকাটি শুরু হয়ে যায়। সেলে জিনস কিনতেই পারেন। তবে তা ব্যবহার করতে পারবেন কিনা ভাল করে ভাবনাচিন্তার পরই কিনুন।

জিনস কেনার আগে ট্রায়াল দেওয়ার অভ্যাস মোটামুটি সকলেরই আছে। তবে ট্রায়াল রুমে ঢোকার আগে আলস্য ঝেড়ে ফেলুন। জিনসের বোতাম না লাগিয়ে ট্রায়াল দেওয়ার অভ্যাস কিন্তু ফ্যাশনের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই ভাল করে বোতাম আটকে লাফিয়ে ঝাঁপিয়ে দেখে নিন জিনসে কোনও সমস্যা হচ্ছে না তো। সমস্যা হলে অন্য বাছুন। তবে কষ্ট করে জিনস পরে নেওয়ার ভাবনাচিন্তা ভুলেও করবেন না।

এবার আসি জিনসের যত্নের কথায়। অনেকেই ভাবেন পোশাক একদিন পরা মানেই তা কেচে পরিষ্কার করা উচিত। অন্য পোশাক প্রয়োজন মতো কাচতেই পারেন। তবে জিনসের দীর্ঘায়ু চাইলে ভুলেও বেশিবার কাচবেন না। প্রয়োজনে ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। চাইলে কাপড় ভিজিয়ে হালকা হাতে মুছে আবার তা শুকিয়ে নিতে পারেন। কিন্তু মাসে একবারের বেশি ভুলেও কাচবেন না। তাতে আপনার প্রিয় পোশাকের দফারফা হতে বেশি সময় লাগবে না। সূত্র: সংবাদ প্রতিদিন


এই বিভাগের আরো খবর