মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

আগে খেয়ে নিন, তারপর সিদ্ধান্ত নিন

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১, ২:১৮ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Siddhanto.jpg

লাইফস্টাইল ডেস্ক : জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে আমাদের বিভিন্ন ধরণের সিদ্ধান্ত নিতে হয়। একটি সিদ্ধান্তই জীবনের সব হিসেব-নিকেশ পাল্টে দিতে পারে। আর তাই সিদ্ধান্ত নিতে হবে ভেবে চিন্তে। আর হ্যাঁ সিদ্ধান্ত নেওয়ার সঠিক নিয়ম জানতে হবে, নয়ত পস্তাতে হতে পারে।

অবাক হচ্ছেন তো, আসলে সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, ক্ষুধা পেটে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আফসোসের ঝুঁকি থাকে। মানে সিদ্ধান্তটি সঠিক নাও হতে পারে।

যুক্তরাজ্যের ডান্ডি এবারটে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায়, অংশগ্রহণকারীদের প্রথমে দু’ভাগ করা হয়। এক দলকে একবার ভরা পেটে, পরের বার খালি পেটে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে দেওয়া হয়। এবং দেখা যায়, খালি পেটে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাৎক্ষণিক ভালো মন্দ খেয়াল রেখে তারা সিদ্ধান্ত নেন। অর্থাৎ সব ক্ষেত্রে সেই সিদ্ধান্ত বিচক্ষণ নাও হতে পারে। আবার পেট ভরা থাকলে তারাই তখন ঠাণ্ডা মাথায় ভবিষ্যতের কথা মাথায় রেখে তারপর সিদ্ধান্ত নিয়েছেন, যা আর পরিবর্তনের প্রয়োজন হয়নি।

গবেষণাটি পরিচালনার দায়িত্বে থাকা ড. বেঞ্জামিন ভিনসেন্ট বলেন, বড় হোক বা ছোট সিদ্ধান্ত, খালি পেটে তা নিলে বিচক্ষণ হয় না। খুব খিদে পেলে কেউ যদি সুপারমার্কেট থেকে খাবার কেনে, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, সে সব খাবার আদৌ স্বাস্থ্যকর হয় না। খুব গুরুত্বপুর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রেও তাই।

জরুরি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো না করে, খেয়ে-বিশ্রাম নিয়ে ঠাণ্ডা মাথায় চিন্তা করে, তারপর সিদ্ধান্ত নিন।


এই বিভাগের আরো খবর