শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মজুত প্রবণতার কারণে চালের দাম বেড়েছে : বিএআরসি

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১, ১০:০২ পূর্বাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/BARC-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg
মজুত প্রবণতার কারণে চালের দাম বেড়েছে : বিএআরসি

নিজস্ব প্রতিবেদক : কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) জানিয়েছে, মজুত প্রবণতার কারণেই এ বছর চালের অস্বাভাবিক দাম বেড়েছে। করোনা মহামারিতে খাদ্য ঘাটতির শঙ্কায় ব্যবসায়ী ও মিল মালিকরা প্রচুর চাল মজুত করেছিলেন। বিএআরসি এও বলেন, এ বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বাজারে বেড়ে যাওয়া চাল, আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণ উদঘাটনের জন্য মাঠ পর্যায়ের গবেষণার ফলাফলে এ তথ্য জানিয়েছে কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)।

পাশাপাশি জানানো হয়েছে, পেঁয়াজের দাম বেড়েছে একই ধরনের ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে। এছাড়া ভারতের পেঁয়াজের আমদানি নির্ভরতা, সরকারের বাজার নিয়ন্ত্রণের কম সক্ষমতার কারণ ছিল দাম বাড়ার পেছনে।

বিএআরসি’র অডিটোরিয়ামে এ কর্মশালায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জানা গেছে, চাল, আলু ও পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণ উদঘাটনের জন্য বিএআরসির নেতৃত্বে নার্সভুক্ত গবেষণা প্রতিষ্ঠানগুলোর কৃষি অর্থনীতিবিদদের মাধ্যমে মাঠ পর্যায়ে গবেষণা পরিচালনার লক্ষ্যে বিএআরসি কর্তৃক পৃথক তিনটি স্টাডি টিম গঠন করা হয়। স্টাডি টিম তিনটি তাদের চূড়ান্ত গবেষণা প্রতিবেদন উক্ত কর্মশালায় উপস্থাপন করেন।

আরও পড়ুন :  ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে কমিটি করা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

গবেষণায় বলা হয়, করোনার কারণে কৃষকরাও ধীরে ধীরে চাল বিক্রি করেছে। তবে তারা ধান ওঠার এক মাসের মধ্যে নিজেদের প্রয়োজনের উদ্বৃত্ত চাল বিক্রি করে দেন। এরপর ব্যবসায়ী ও মিল মালিকরা চাল মজুত করেছিলেন।

এতে আরও বলা হয়, সরকার চাল সংগ্রহ ও যথাসময়ে চাল আমদানি করতে পারেনি। পাশাপাশি যথাযথ হস্তক্ষেপ করতেও ব্যর্থ হয়েছে। যার কারণে দাম বেড়েছে।

এছাড়া মিল মালিক ও ব্যবসায়ীদের আধিপত্য এবং অসম প্রতিযোগিতা, আমনের উৎপাদন ঘাটতি, চাল আমদানি বন্ধ, মৌসুমি ব্যবসায়ীদের কারণে বেশি পরিমাণে দাম বেড়েছে বলে গবেষণার ফলাফলে জানানো হয়।

কর্মশালায় বাংলাদেশ তারিফ কমিশন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ, খাদ্য অধিদফতর, খাদ্য ভবন, এফপিএমইউ-খাদ্য ভবন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, রফতানি উন্নয়ন ব্যুরোসহ বিভিন্ন গবেষণা ও সম্প্রসারণ প্রতিষ্ঠান থেকে মোট ১০০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর