বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দ্বিতীয় দিনের মতো ঢাকা বারের ভোট গ্রহণ চলছে

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১, ৪:১৮ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২১-২২ সেশনের কার্যকরী কমিটি গঠনের নির্বাচনে দ্বিতীয় দিনের ভোট চলছে।

আইনজীবী সমিতি ভবনে বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হবে গণনা।

এর আগে গতকাল বুধবার প্রথম দিনের মতো ভোট গ্রহণ করা হয়। গতকাল ভোট দিয়েছেন ৩ হাজার ৯৮৮ জন।

ঢাকা আইনজীবী সমিতিতে ২৫ হাজার ২০০ জন আইনজীবী সদস্য রয়েছেন। যার মধ্যে ১৭ হাজার ৫৬৫ জন এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে সিনিয়র আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। তার অধীনে ১০ জন কমিশনার ও ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন সম্পন্নের জন্য কাজ করছেন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি সমর্থিত নীল প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদা প্যানেলের সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাতেন ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন অ্যাডভোকেট মো. ফিরোজুর রহমান মন্টু।

নীল প্যানেলের সভাপতি পদে হিসেবে লড়ছেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মোসলে উদ্দিন জসিম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট খোন্দকার মো. হযরত আলী।

সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে শ্রী প্রাণ নাথ, ট্রেজারার পদে এ কে এম আরিফুল ইসলাম কাওছার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে এ কে এম সালাহউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এ এম মনিরুজ্জামান তারেক, লাইব্রেরি সম্পাদক পদে শারমিন সুলতানা হ্যাপী, সাংস্কৃতিক সম্পাদক পদে সাইলা পারভীন পিয়া, অফিস সম্পাদক পদে জাকির হোসেন লিংকন, ক্রীড়া সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক পদে এ এস ইমরুল কায়েশ।

সদস্য পদে রয়েছেন মো. বাহারুল ইসলাম বাহার, সুলতানা রাজিয়া রুমা, এ বি এম ফয়সাল সারোয়ার ও ইমতিয়াজ আহমেদ প্রিন্স। নতুন প্রার্থী গোলাম ইমন হোসেন, জুয়েল চন্দ্র মাদক, মো. আহসান হাবিব, মো. মহিদ উদ্দিন মহিন, মো. জাকির হোসেন, সাজিদা সুলতানা পম্পি ও সুলতানা রোজারিও।

নীল প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে গতবারের পরাজিত প্রার্থী কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে গতবারের পরাজিত প্রার্থী মো. আনিসুর রহমান আনিস, কোষাধ্যক্ষ পদে নতুন প্রার্থী আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে নতুন প্রার্থী মো. আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক পদে নতুন প্রার্থী মোহাম্মাদ আনিসুজ্জমান আনিস, লাইব্রেরি সম্পাদক পদে গতবারের পরাজিত প্রার্থী মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে গতবারের পরাজিত প্রার্থী হাবিবা কাদের মিলি, অফিস সম্পাদক পদে নতুন প্রার্থী নারগিস পারভীন আলিজা, ক্রীড়া সম্পাদক পদে নতুন প্রার্থী মো. নাসির উদ্দিন ও সমাজকল্যাণ সম্পাদক পদে নতুন প্রার্থী মো. মিজানুর রহমান মিজান।

নীল প্যানেলের সদস্য পদে রয়েছেন- মোহাম্মদ আনোয়ার পারভেজ (শামীম), এম আর কে রাসেল, মো. হোসনী মোবারক ও বাবুল আক্তার বাবু, নতুন প্রার্থী মো. সোহাগ হাসান রনি, মো. রাশেদ তপন, মোসা. তাসলিমা আক্তার, মো. ইয়াকুব আলী, রেজাউল ইসলাম, এস এম কবিরুজ্জামান ও দেওয়ান ইমদাদুল আলম ইমন।


এই বিভাগের আরো খবর