রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৫০ টাকার নিচে মিলছে না সবজি, দামে অতিষ্ঠ ক্রেতা

অনলাইন ডেস্ক :
রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ৮:২৩ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: গত চার দিন ধরে অপরিবর্তিত সবজির দাম।  শীত লক্ষ্য করে আগাম সবজির দামে অতিষ্ঠ ক্রেতারা। রোববার (১০ অক্টোবর) রাজধানীর মিরপুর-৬ এবং মিরপুর-১ নম্বর কাঁচাবাজারে সরেজমিনে ঘুরে ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।

বাজারে গেল কয়েকদিনে অর্থাৎ মৌসুম শুরুর আগেই শীতকালীন সবজির দাম ঊর্ধ্বমুখী দেখা গেছে। এদিকে যত দিন যাচ্ছে বাজারে ততই শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে সরবরাহ বাড়লেও সেভাবে কোনো সবজিরই দাম না কমায় বিপাকে পড়েছেন ক্রেতারা। পুরোদমে শীত পড়া শুরু হলে ঊর্ধ্বমুখী সব সবজির দামই নাগালের মধ্যে চলে আসবে বলে আশা প্রকাশ করেন বিক্রেতারা।

সরেজমিনে দেখা গেছে, আকার ভেদে লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকায়, ঝিঙ্গার কেজি ৬০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা কেজি, বরবটি ৮০ টাকা কেজি, পটল ৫০ থেকে ৮০ টাকা কেজি, চালকুমড়া ৫০ টাকা পিস, ঢেঁড়স ৬০ টাকা কেজি, ধুন্দল ৫০ টাকা কেজি, আকার ও জাত ভেদে বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা দরে। ক্যাপসিকাম ২৪০ টাকা কেজি, শিম ১০০ থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টমেটো ১৪০ টাকা থেকে ১৬০ টাকা কেজি, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা পিস এবং লতি ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারে কাঁচামরিচ ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম বৃদ্ধির বিষয়ে সবজি বিক্রেতা শাহবুদ্দিন জানান, দেশি কাঁচামরিচ পাওয়া যায় না। ভারত থেকে আমদানি করা কাঁচামরিচ বাজারে বিক্রি হচ্ছে। এজন্য কাঁচামরিচের দাম বাড়ছে। মরিচে আমদানি নির্ভরতা কমে গেলে বা দেশি মরিচ উঠা শুরু হলে দাম কমে যাবে। গত সপ্তাহের তুলনায় টমেটো ও কাঁচামরিচের দাম বেড়েছে। শীতের সবজি কেবল নামা শুরু হয়েছে এজন্য দাম বাড়তি। অন্যদিকে গরম বিদায় নেওয়ায় গ্রীষ্মকালীন সবজির দাম কম বলে জানান এ ব্যবসায়ী।

সাব্বির নামের এক ক্রেতা বলেন, সবজির দাম বাড়তি। গত ৮ থেকে ১০ দিন দাম একই জায়গায় আছে। দাম কমছেও না আবার বাড়ছেও না। আমরা চাইলে যেকোনো সবজি কিনতে পারছি না। কারণ দাম নাগালের বাইরে। শুক্রবারও বাজারে বেগুন, টমেটো, লাউ, ফুলকপিসহ প্রায় সব সবজির দাম যেখানে ছিল আজও সেখানেই আছে।


এই বিভাগের আরো খবর