মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

ঝগড়া করুন ৩টি নিয়ম মেনে !

অনলাইন ডেস্ক :
সোমবার, ১ নভেম্বর, ২০২১, ১১:২৬ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: মজার বিষয় হলো, সবচেয়ে কাছের মানুষের সঙ্গেই সবচেয়ে বেশি ঝগড়া হয়। কারণ তার কাছেই আমাদের প্রত্যাশা থাকে বেশি। কিন্তু ঝগড়া করার নিয়মটা আবার কী! ঝগড়া নিয়ম ছাড়া হবে এটিই তো স্বাভাবিক।

একটি সম্পর্ক ভালো রাখার জন্য মাঝেমাঝে একটু হলেও ঝগড়ার প্রয়োজন আছে। এতে পরস্পরের মনের ক্ষোভগুলো পরিষ্কার হয়ে যায়। এদিকে মনোবিদরা বলছেন। তারা বলছেন যে ঝগড়ার সময়ে এমন কোনো কথা বলা যাবে না যাতে সম্পর্কটাই নষ্ট হয়ে যায়।

ঝগড়ার সময় মানুষ খুব বেশি ভেবেচিন্তে কথা বলে না। তখন হয়তো এমন কোনো কথা বলে ফেলে যা অপরজনের মনে ভীষণভাবে আঘাত করে। যা সহজে ভোলা যায় না। এরকমটা চলতে থাকলে সম্পর্কটাই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। একটি সম্পর্ক কিন্তু ভাঙার উদ্দেশ্যে কখনো তৈরি হয় না। দুজন দুজনের হাত ধরে বাকি পথ পাড়ি দেওয়ার উদ্দেশ্যে সম্পর্ক শুরু হয়। তাই সামান্য ঝগড়ার কারণে সম্পর্ক নষ্ট হতে দেবেন না। ঝগড়া যদি করতেই হয়, তবে এই ৩ নিয়ম মেনে ঝগড়া করুন-

দুর্বলতায় আঘাত করবেন না
হয়তো কখনো সে আপনাকে বিশ্বাস করে নিজের দুর্বলতম বিষয়টি বলেছিলেন। এরপর কখনো ঝগড়া হলে আপনি সেই কথাটিই টেনে আনলেন এবং আঘাত করতে পেরে খুশিও হলেন। কিন্তু তার জীবনের দুর্বল কথাটি, দুঃখ, কষ্ট, লজ্জা কিংবা ব্যর্থতার কথাটি সে আপনাকে ভরসা করে শেয়ার করেছিল। এখন আপনি যদি ঝগড়ার সময় সেই বিষয়টি টেনে আনেন তবে সে তাতে মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেতে পারে। আপনার প্রতি তার বিশ্বাস বা আস্থা কমে যাবে এবং সম্পর্কটিও নড়বড়ে হয়ে যাবে। বুঝতেই পারছেন, ঝগড়ার সময় ছোট্ট একটি ভুলের প্রভাব কতটা হতে পারে!

বিচ্ছেদের হুমকি দেবেন না
ঝগড়া হলে বেশিরভাগ ব্যক্তিই সঙ্গীকে এই কথা বলে যে, ‘তোমার সঙ্গে আর থাকা সম্ভব নয়’ অথবা বলে ‘আমাকে মুক্তি দাও’। আর এ ধরনের কথা মন থেকে খুব কম মানুষই বলে। শুধু ঝগড়ায় জিততে চেয়ে বা সঙ্গীকে কষ্ট দেওয়ার জন্যই এমনটা বলে থাকে। আপনিও হয়তো মন থেকে বললেন না, কিন্তু আপনার কথাটি সত্যি ধরেই যদি আপনার সঙ্গী বিচ্ছেদের দিকে এগিয়ে যায় তখন আর তাকে দোষ দিতে পারবেন না। তাই বলার আগে অবশ্যই ভেবে বলুন, সত্যি আপনি কী চান।

 

তৃতীয় ব্যক্তিকে টেনে আনবেন না
ঝগড়ার বেশিরভাগ অংশজুড়ে তাকে তৃতীয় ব্যক্তি। অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী-স্ত্রীর ঝগড়ার মধ্যে পরিবারের অন্য সদস্যরাও যোগ দেন। এটি কখনো হতে দেবেন না। কারণ যার পরিবার, তার পক্ষেই কথা বলবে তাতে সে যদি দোষীও হয়ে থাকে। এতে সমস্যা কমার বদলে বরং বাড়ে। তাই সম্পর্ক কিংবা ঝগড়ায় তৃতীয় ব্যক্তি একদমই আসতে দেবেন না।


এই বিভাগের আরো খবর