রবিবার, ৩১ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সড়কে ভোগান্তি, সবজির সেঞ্চুরি

অনলাইন ডেস্ক :
শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৬:০৯ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : ডিজেল ও কেরোসিনের দাম বেড়ে যাওয়ায় দেশে চলছে অঘোষিত পরিবহন ধর্মঘট। শুক্রবার সকাল পরিবহন খাতের মালিক-শ্রমিকদের একাধিক সংগঠন যাত্রী-পণ্যবাহী যান বন্ধের ঘোষণা দেয়। পরিবহন ধর্মঘটে শুক্রবার থেকে কার্যত পুরো দেশ থমকে রয়েছে।

পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে সবজি-ফলমূলের বাজারে। ফলে ক্রেতাকে রাস্তায় চলাচলে ভোগান্তির পাশাপাশি চড়া দাম গুণতে হয়েছে শীতের সবজি কেনাকাটায়।

প্রকার ভেদে সবজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে  দাম। এর মধ্যে কিছু সবজির দামে সেঞ্চুরি পেরিয়েছে। সবচেয়ে বেশি দামে শিম, টমেটো ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে যথাক্রমে ১৪০ থেকে ১৫০, ১২০ থেকে ১২৫ ও ১৫০ থেকে ১৬০ টাকায়।

শনিবার (৬ নভেম্বর) রাজধানীর রামপুরা, মধু্বাগ, মালিবাগ বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

যেখানে ফুলকপি ও বাঁধাকপি ৪০-৬০ টাকা (আকার ভেদে), কচুর লতি কেজি প্রতি ৫৫-৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, মুলা-৬০ টাকা, শসা ৪০-৫০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, ঢেড়শ ৬০-৭০ টাকা, শিম ১৪০-১৫০ টাকা, কাঁচা পেঁপে ৩০-৪০ টাকা এবং লাউ আকার ভেদে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি টমেটো ১২০ টাকা, গাজর ১০০ টাকা, কাঁচা মরিচ ১৫০-১৬০ ও আলু দাম কিছুটা বেড়ে ২৮-৩০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে দেশি পেঁয়াজ ৬০ টাকা, রসুন ১৩০-১৪০ টাকা ও আদা ১৩০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে ডিমের দামও, ডজন প্রতি বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকায়।

এ বিষয়ে সবজি বিক্রেতা উজ্জ্বল হোসেন বলেন, বাজারে সবজির কমতি নেই তারপর দামও কমছে না। আবার শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। দফায় দফায় দাম বাড়ছে। আমরা কি করবো? পাইকারি দাম বেশি হলে তার প্রভাব খুচরা বাজারেও পড়বে।

অন্যদিকে স্বস্তি নেই মুরগি বাজারেও। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৬০-১৬৫ টাকা, সোনালী কক মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৮০-৩০০ টাকা এবং দেশি মুরগি ৪০০-৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অস্বস্তি শাকের বাজারেও। লালশাক, পালংশাক, মুলাশাক, সরিষা শাক ১০-২০ টাকা আঁটি, পুইশাক আটি প্রতি ২০ ও লাউশাক ৩০-৪০ টাকা দরে আঁটি বিক্রি হচ্ছে।

এ বিষয়ে রামপুরা বাজারের ক্রেতা রওনক হাসান বলেন, আমাদের মতো নিম্ন-মধ্যবিত্তরা চরম বিপাকে আছে। বাজারে কোনো পণ্যের দাম ঠিক থাকে না। যে যেমন খুশি জিনিসপত্র বেশি দামে বিক্রি করছে। সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এবার সঙ্গে যোগ হয়েছে ধর্মঘট। তেলের দাম বৃদ্ধির অজুহাতে আবার সবকিছুর দাম বাড়বে। বেঁচে থাকাই  কঠিন হয়ে যাচ্ছে।


এই বিভাগের আরো খবর