ডেস্ক রিপোর্ট : আগামী ২ ডিসেম্বরের পরিবর্তে অধস্তন (নিম্ন) দেওয়ানী আদালতের অবকাশকালীন ছুটি ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ছুটি সংক্রান্ত এ নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়, সাধারণত পুরো ডিসেম্বর মাস অবকাশে থাকতো নিম্ন আদালত। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে চলতি বছর সেটি কমানো হয়েছে।