মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

খেলেই হবে না, পেটের কথা ভাবুন

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৪:৫৫ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : ঈদের সময়টাতে খাওয়াদাওয়া বেশি হয়েছে। তাই এখন অন্তত নজর দেয়া দরকার প্রতিদিন কী খাচ্ছি, কতটুকু খাচ্ছি। তৈলাক্ত বা চর্বিযুক্ত খাবার খেলে হজমে সমস্যা হতে পারে। এখনও যদি ঈদের মাংস খেতেই থাকেন তাহলে পেট ফাঁপা, জ্বালাপোড়া করা, ব্যথা করা, বারবার পায়খানা হওয়া অস্বাভাবিক কিছু নয়। তাই শুধু খেলেই হবে না, পেটের কথাও ভাবতে হবে।

অনেকেই ভাবেন তাদের তো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত চর্বি ইত্যাদি নাই, তাই বেশি বেশি তেল-মসলা দেওয়া খাবার খেলে অসুবিধা হবে না। কিন্তু বয়স ৪০ হলেই, মানে মধ্যবয়সে বাড়তি সতর্ক থাকা দরকার মাংস খাওয়ার ব্যাপারে। বেশি খেলে পেট ভরা ভাব বা অস্বস্তিকর অনুভূতি হতে পারে।

যদি মাংস খাওয়ার ইচ্ছা হয় তাহলে সঙ্গে যথেষ্ট পরিমাণে সবজি খাবেন। টাটকা সবজি পাকস্থলীকে সাবলীল রাখে। ভুনা গোশত না খেয়ে শুকনো কাবাব খেতে পারেন। মানে মন্দের ভালো। কোমল পানীয় ও মিষ্টি একেবারে কমিয়ে খাবেন, এর ফলে সুস্থ থাকবে আপনার শরীর ও মন। কম খাওয়ার অভ্যাস করুন। কম খাবেন অথচ পুষ্টিকর খাবার খাবেন। মনে রাখবেন কম খেয়ে কেউ অসুস্থ হয় না বরং বেশি বেশি খেয়ে অসুস্থ হয়। খেতে বসলেই যে সব খেতে হবে তা কিন্তু নয়। রাতের খাবার খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর বিছানায় যাবেন। খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন না।
পেটে গ্যাস হলে গ্যাসের ওষুধ খেতে হবে। দুগ্ধজাত খাবার এড়িয়ে চলতে চেষ্টা করুন। যখনই খাবেন পরিমিত খাবেন। খাওয়ার অন্তত এক ঘণ্টা পর পানি পান করবেন। হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করার অভ্যাস গড়ুন। এতে শরীর থেকে অতিরিক্ত ক্যালরি ধীরে ধীরে কমে যাবে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর