মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

ফুচকা বানাবেন যেভাবে

অনলাইন ডেস্ক :
বুধবার, ২০ জুলাই, ২০২২, ৫:২৩ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : টক-ঝাল দিয়ে ফুচকা খেতে পছন্দ করেন নিশ্চয়ই? বিশেষ করে মেয়েরা এই খাবার অনেক বেশি পছন্দ করে। ফুচকা রাস্তার পাশে ছোট ছোট দোকানে কিনতে পাওয়া যায়। কিন্তু সেখান থেকে খেলে আপনার স্বাস্থ্যের নিশ্চয়তা দেওয়া যাবে না। বাইরের খোলা খাবার অস্বাস্থ্যকর হওয়ার ভয় বেশি থাকে। তাই ঘরেই তৈরি করে খান। সেজন্য খুব বেশি কষ্ট করতে হবে না। চলুন জেনে নেয়া যাক ফুচকা বানাবেন যেভাবে।

ফুচকা তৈরির জন্য যা লাগবে

ময়দা- ১/৪ কাপ

সুজি- ১ কাপ

তেল ও পানি- পরিমাণমতো

তাল মাখনা- ১ টেবিল চামচ

লবণ- আধা চা চামচ।

ফুচকার পুর তৈরির জন্য যা লাগবে

সেদ্ধ ডাবলি- দেড় কাপ

সেদ্ধ আলু- এক কাপ

সেদ্ধ ডিম- ১টি

পেঁয়াজ কুচি ২-৩ টেবিল চামচ

ধনেপাতা কুচি

কাচামরিচ কুচি

লবণ

বিট লবণ

চাট মসলা

টালা শুকনা মরিচ

টালা জিরা গুঁড়া।

তৈরি করবেন যেভাবে

ফুচকা তৈরির উপকরণগুলো ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নিন। ডো খুব বেশি শক্ত বা নরম হবে না। ডো কয়েক ভাগ করে মোটা রুটির মতো বেলে নিতে হবে। এরপর কোনো বয়ামের মুখ বা স্টিলের ছোট গ্লাসের সাহায্যে গোল গোল করে কাটতে হবে। এরপর ডুবো তেলে ভেজে নিন। একটি পাত্রে পুর তৈরির সব উপকরণ মিশিয়ে নিন। একটি করে ফুচকার মাঝখানে ছিদ্র করে তাতে পুর ভরে তেঁতুলের টক দিয়ে পরিবেশন করুন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর