মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

মুরাদাবাদী চিকেন বিরিয়ানি বানাবেন যেভাবে

অনলাইন ডেস্ক :
রবিবার, ৩১ জুলাই, ২০২২, ৫:০০ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : বিরিয়ানি খেতে ভালোবাসেন? তবে আপনার জন্যই এই নতুন রেসিপি ‘মুরাদাবাদী চিকেন বিরিয়ানি’। নবাবের শহর লক্ষ্ণৌ থেকে এই বিরিয়ানির উৎপত্তি হয়েছে। এই বিরিয়ানি একবার খেলে স্বাদ লেগে থাকবে মুখে। মুরাদাবাদী চিকেন বিরিয়ানি লাঞ্চ, ডিনার কিংবা অতিথি আপ্যায়নে রাখতে পারেন। চলুন জেনে নেয়া যাক মুরাদাবাদী চিকেন বিরিয়ানি বানাবেন যেভাবে।

উপকরণ
২৫০ গ্রাম বাসমতী চাল
৫০০ গ্রাম মুরগি (লেগ পিস)
৫টা লবঙ্গ
দুই কাপ পেঁয়াজ কুচি
হাফ চা চামচ কালো জিরা
৫টা ছোট এলাচ প্রয়োজন অনুযায়ী
আদা ও রসুন বাটা
৫টা কাঁচা মরিচ কুচি
২ চা চামচ গরম মশলা গুঁড়া
১ চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া
১ চা চামচ ধনে গুঁড়া
১ ইঞ্চি দারুচিনি
৩টি তেজপাতা
১ চা চামচ আস্ত জিরা
১ চা চামচ জিরা গুঁড়া
হাফ চা চামচ জয়ত্রী
২ টেবিল চামচ পুদিনা পাতা
৩ টেবিল চামচ দই
১ চা চামচ ঘি
প্রয়োজনমতো তেল ও লবণ
১ টেবিল চামচ কেওড়ার জল
পরিমাণমতো পানি
বিরিয়ানির রং
বিরিয়ানি মশলা।

প্রথমে চাল ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর মাংসের টুকরাগুলো ধুয়ে একটি বড় পাত্রে ঢেলে দিন এবং এক এক করে মশলা অর্থাৎ, দই, জিরা গুঁড়া, কাশ্মীরি মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, আদা-রসুন বাটা, আস্ত জিরা, পুদিনা পাতা কুচি ও লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিন।

এবার বিরিয়ানি তৈরি করার পাত্রটি চুল্লিতে বসিয়ে তাতে একটু ঘি ও পরিমাণমতো তেল দিন। তেল গরম হয়ে এলে তাতে তেজপাতা, লবঙ্গ, আস্ত এলাচ, দারুচিনি, জয়ত্রী ও পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিন। এবার এই ভাজার মিশ্রণটি অর্ধেক তুলে রাখুন একটি পাত্রে। এরপর এর মধ্যেই ম্যারিনেট করা মাংস কড়াইতে ঢেলে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দিন। ২ মিনিট পর পরিমাণমতো অল্প পানি দিয়ে ঢাকা দিয়ে দিন মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে নাড়বেন, নাহলে তলায় লেগে যেতে পারে। স্বাদ অনুযায়ী লবণ দিন।

১০ মিনিট পর মাংস সেদ্ধ হয়ে গেলে, তাতে ধুয়ে রাখা চাল ঢেলে দিন। এবার মাংসের সাথে চাল মিশিয়ে নিন। চাল দেয়ার পর বেশি নাড়বেন না, এতে চাল ভেঙে যেতে পারে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন। দেখবেন পানি শুকিয়ে গিয়ে চাল সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে কেওড়ার জল, বিরিয়ানির রং, তুলে রাখা ভাজা পেঁয়াজের মিশ্রণ ও বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিন। ব্যস, তৈরি আপনার সুস্বাদু মুরাদাবাদী চিকেন বিরিয়ানি।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর