বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

প্রাক্তনকে ক্ষমা করে দিন!

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ১১:৩৮ পূর্বাহ্ন

লাইফস্টাইল ডেস্ক :
কষ্ট পেয়েও ক্ষমা করতে ক’জন জানে! ক্ষমা করতে জানা নিঃসন্দেহে মহৎ গুণ। কিন্তু এটি অনেকের জন্যই কঠিন হয়ে উঠতে পারে। কারণ এক সময়ের প্রিয় মানুষটির দেওয়া ক্ষত সহজে শুকায় না। ভালোবাসার স্মৃতি ভুলে যাওয়া সহজ নয়। না চাইলেও অসংখ্য ছবি চোখের সামনে ভেসে ওঠে। ফেলে আসা সময়গুলো আমাদের নানাভাবে প্রভাবিত করে, আমরা হয়তো বুঝতেও পারি না। ভালোবাসার সম্পর্ক ভেঙে গেলে যেকোনো একজন বা দুইজনই কষ্ট পেতে পারে। এমনকী এই কষ্ট থাকতে পারে জীবনভর। আজ ১৭ অক্টেবর। প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিন আজ। বুকের ভেতরে প্রতিশোধের নেশা পুষে রেখে আপনিও কি ভালো থাকতে পারছেন? কাউকে কষ্ট দেবেন ভেবে আপনি প্রতিদিন কষ্ট পেয়ে যাচ্ছেন। এর বদলে তাকে ক্ষমা করে দিন। কষ্টগুলো মুছে ফেলা সম্ভব না হলেও সেগুলো আর বাড়তে দেবেন না। নিজের দিকটা ভেবেই তাকে ক্ষমা করুন। দিনটি কেন প্রয়োজন আন্তর্জাতিক এই দিবস সম্পর্ক এবং কষ্টের দিকগুলো তুলে ধরে। দিনটির আভির্ভাব হয়েছে পুরোনো ব্যথাগুলো ভুলে যাওয়ার জন্য। এই দিনটিতে অনেকে প্রাক্তনকে ক্ষমা করার বিষয়ে পরামর্শ খোঁজেন, হতে পারে তা কোনো বন্ধুর কাছে বা কোনো পেশাদার পরামর্শদাতার কাছ থেকে। এই প্রক্রিয়া দীর্ঘ ও কঠিন হতে পারে জেনেও অনেকে এই দিনটিতে শুরুটা করতে চান। একটা সময় হয়তো সত্যিই ক্ষমা করা সম্ভব হতে পারে। প্রাক্তনকে ক্ষমা করার পর আপনি কীভাবে এগিয়ে যাবেন তা সম্পূর্ণই আপনার ওপর নির্ভর করে। এই দিনটি আপনাকে শেখায়, কীভাবে নিজের জীবনে অন্যকে উপলব্ধি করতে হয় এবং ক্ষমা করার মাধ্যমে কীভাবে পুরো পৃথিবীর মানুষকে অনুপ্রেরণা জোগানো যায়। ক্ষমার সঙ্গে যেহেতু অনেক আঘাতের স্মৃতি জড়িয়ে থাকে তাই এটি করার সাহস ও মানসিক শক্তি জোগাতে কিছুটা সময় লাগতে পারে। এই দিনে আপনি প্রাক্তনকে ক্ষমা করার বিষয়ে অন্যকেও পরামর্শ দিতে পারেন। কীভাবে উদযাপন করবেন যদি প্রাক্তনকে ক্ষমা করার দিনটি উদযাপন করতে চান তবে তার সঙ্গে কথা বলতে পারেন। যদি আপনি প্রাক্তনের সঙ্গে কথা বলার জন্য প্রস্তত না থাকেন তবে সময় নিন। নিজেকে পরীক্ষা করুন, আপনি নিজেকে কতটা সামলাতে শিখেছেন তা ভেবে দেখুন। যদি কাজটি আপনার জন্য সহজ না হয় তবে প্রয়োজনে বিশেষজ্ঞ কারও পরামর্শ নিতে পারেন। বন্ধু কিংবা আত্মীয়ের সঙ্গেও কথা বলতে পারেন। দিনটি সম্পর্কে আপনার পরিবারের মানুষ বা আপনজনদেরও জানাতে পারেন। চাইলে আপনার পছন্দের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হ্যাশট্যাগ #internationalforgiveanexday দিয়ে পোস্ট করতে পারেন। এতে দিনটি সম্পর্কে অন্যদের অনুভূতি জানা এবং ক্ষমা করার বিষয়ে সবাইকে উৎসাহী করা সহজ হবে।


এই বিভাগের আরো খবর