মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

বিলুপ্তির পথে বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৬:০৬ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : ২০২১ সালের মে মাসে অ্যান্টার্কটিকার রনে আইস শেল্ফের পশ্চিম ভাগ থেকে ভেঙে পড়ে বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গের স্বীকৃতি পায় এ-৭৬ আইসবার্গ। পরবর্তীতে এটি তিনটি খণ্ডে পরিণত হয়: এ-৭৬এ, এ-৭৬-বি এবং এ-৭৬সি।

এই তিনটি খণ্ডের মধ্যে সবচেয়ে বড় ও অবশিষ্ট আইসবার্গটি হলো এ-৭৬এ আইসবার্গ। এই আইসবার্গটি ১৩৫ কিলোমিটার লম্বা এবং ২৬ কিলোমিটার চওড়া। এটি লন্ডনের মোট আয়তনের প্রায় দ্বিগুণ।

বিশাল এই আইসবার্গটি গত ১ বছর ধরে অ্যান্টার্কটিকার চারপাশে ধীরে ধীরে ভাসছিল। কিন্তু এখন এর গলে যাওয়ার হার আগের তুলনায় অনেকটাই দ্রুত হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। খুব শিগগির এটি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট ছবিতে থেকে এমন আভাস-ই পাওয়া গেছে। গত ৩১ অক্টোবর নাসার টেরা স্যাটেলাইটের তোলা ছবি দেখা যায়, আইসবার্গটি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযুক্তকারী ড্রেক প্যাসেজের মুখে রয়েছে। তবে আইসবার্গটি বর্তমানে এলিফ্যান্ট দ্বীপ এবং দক্ষিণ অর্কনি দ্বীপপুঞ্জের কাছে দৃশ্যমান।

গত ৪ নভেম্বর নাসার আর্থ অবজ়ারভেটরি সর্বশেষ ছবিটি তুলেছিল। এর ভিত্তিতে বিজ্ঞানীরা ভবিষ্যদ্বাণী করছেন যে, এটি আরও উত্তর দিকে অগ্রসর হবে। উত্তর দিকের সাগরের পানি উষ্ণ হওয়ায় আইসবার্গটি সম্পূর্ণভাবে গলে যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

২০২১ সালে অ্যান্টার্কটিক উপদ্বীপ থেকে আলাদা হওয়ার পর এখন পর্যন্ত আইসবার্গটি প্রায় ১,২৫০ মাইল (২০০০ কিলোমিটার) ভ্রমণ করেছে। যাত্রার এই পুরোটা সময় বরফ গলা যথেষ্ট এড়াতেও পেরেছে। কিন্তু এখন এর গলে যাওয়ার হার আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। আর সেই কারণেই বিশাল আইসবার্গটি বিলুপ্তির পথে। বিশেষ করে উত্তর দিকে গিলে এটি কতদিন টিকে থাকতে পারবে, সে নিশ্চয়তা দিতে পারছেন না বিজ্ঞানীরা।

বিগত কয়েক বছরে অ্যান্টার্কটিকায় একের পর এক আইস শেল্ফের ভাঙনের ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে গবেষকদের মনে। বিশেষজ্ঞদের মতে, মেরু অঞ্চলে ক্রমাগত বরফ গলনের ঘটনায় একটা বিষয় পরিষ্কার, বিশ্ব উষ্ণায়ন মোকাবিলার জন্য যত উদ্যোগ নেওয়া হচ্ছে, তা পর্যাপ্ত নয়। তবে এবারেও হয়তো বড়ো ধরনের বিপদের হাত থেকে নিস্তার পাওয়া যাবে। কিন্তু মেরু অঞ্চলের বরফের স্তর বাঁচাতে না পারলে আগামীদিনে মানুষের অস্তিত্বই বিপন্ন হবে।
তথ্যসূত্র: লাইভ সায়েন্স
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর