মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

বিদ্যুৎ উৎপাদনে হাইড্রোজেন প্রযুক্তিতে আগ্রহী বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৫:৪০ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ-এর পাওয়ার সল্যুশন ব্র্যান্ড মিৎসুবিশি পাওয়ার-এর আয়োজনে ‘গ্যাস টারবাইন টেকনিক্যাল সেমিনার ইন বাংলাদেশ’ শুরু হয়েছে। ১১ ও ১২ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত এই আয়োজনের লক্ষ্য জ্বালানি নিরাপত্তা এবং ডিকার্বনাইজেশন খাতের অগ্রগতি সাধনে বিদ্যুৎ উৎপাদন শিল্পে সর্বাধুনিক সল্যুশন ও সার্ভিস নিয়ে আলোচনা করা।

সেমিনারের প্রথমদিনের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, শিল্প নেতা এবং স্থানীয় অংশীদারসহ প্রায় ২০০ জন এই আয়োজনে অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এই আয়োজনে মিৎসুবিশি পাওয়ারের প্রযুক্তিগত বিশেষজ্ঞদের পক্ষ থেকে বিশেষ ইউজার সেশন ও প্রেজেন্টেশন থাকছে, যেখানে মিৎসুবিশি পাওয়ারের হাইড্রোজেন এবং অ্যামোনিয়া কো-ফায়ারিংয়ের মতো ডিকার্বনাইজেশন প্রযুক্তি থেকে শুরু করে গ্যাস টারবাইনের নির্ভরযোগ্যতা ও কর্মক্ষমতা বৃদ্ধির মতো শিল্প খাতে নেতৃত্বপ্রদানে সক্ষম সল্যুশন্স ও পরিষেবাসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা অন্তর্ভুক্ত।

সেমিনারটির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, জাপান দূতাবাসের প্রতিনিধি ও মিনিস্টার (ডেপুটি চিফ অব মিশন) মাচিদা তাতসুয়া এবং মিৎসুবিশি পাওয়ার এশিয়া প্যাসিফিক-এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার ওসামু ওনো উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জ্বালানি নিরাপত্তা, সহজলভ্যতা ও সামর্থ্য বজায় রেখে ক্লিনার এনার্জিতে বাংলাদেশের উত্তরণে পাশে থাকার লক্ষ্যে দেশের সংশ্লিষ্ট খাত ও শিল্পে অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।

মিৎসুবিশি পাওয়ার এশিয়া প্যাসিফিক-এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার ওসামু ওনো বলেন, “এশিয়া প্যাসিফিকের দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম, যেখানে মিৎসুবিশি পাওয়ার ১৯৬০ সালে সফলভাবে একটি স্টিম টারবাইন সরবরাহ করেছিল। সেই থেকে আজ পর্যন্ত আমরা আমাদের প্রতিশ্রুতিতে অবিচল রয়েছি এবং দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০% এর দায়বদ্ধতা বহন করছি। সম্ভাব্য অগ্রগতি সাধন সম্ভব করা গেলে এ দেশের বিদ্যুৎ খাতের অপার সম্ভাবনা রয়েছে। আমাদের মূল্যবান অংশীদার ও গ্রাহকদের সাথে নিয়ে আমরা বাংলাদেশের জ্বালানির চাহিদা বিবেচনায় নিয়ে জিরো কার্বন নির্গমনের লক্ষ্য অর্জনে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উদ্বোধনী অনুষ্ঠানে মো. হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন যে সারা দেশে ১০০% বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা অর্জনের পর, তাদের অন্তর্বর্তীকালীন লক্ষ্য হল সকলের জন্য সাশ্রয়ী, উন্নত মানের এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। তিনি আশা ব্যক্ত করেন যে, ২০৩০ সালের মধ্যে ৪০,০০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণে মিৎসুবিশি পাওয়ার বাংলাদেশের পাশে থাকবে। তিনি ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’ এর কথা উল্লেখ করে হাইড্রোজেন প্রযুক্তি ব্যবহারের উপর আগ্রহ প্রকাশ করেন এবং গ্রিন হাইড্রোজেন ও ব্লু হাইড্রোজেনের মতো পরিষ্কার ও নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহারের উপর জোর দেন।

প্রকৌশলী মো. মাহবুবুর রহমান দেশের জ্বালানি খাতের চাহিদা পূরণে প্রধান প্রধান সহযোগিতামূলক প্রকল্পসমূহ তুলে ধরেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, যে প্রায় ২ যুগেরও বেশি সময় ধরে মিৎসুবিশি পাওয়ার বাংলাদেশ সরকারের সাথে পাবলিক/প্রাইভেট অংশীদার হিসেবে যুক্ত রয়েছে এবং এই দীর্ঘ সময়ে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সাহায্য করে আসছে। বর্তমানে সারা বিশ্বের মতো বাংলাদেশেও হাইড্রোজেন কেন্দ্রিক বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে যা কার্বন নির্গমনের মাত্রা হ্রাস করতে বিশেষ ভূমিকা পালন করবে।

সেমিনারটির মাধ্যমে মিৎসুবিশি পাওয়ার দেশের জ্বালানি চাহিদা পূরণের সাথে সাথে শূন্য কার্বন নির্গমনের লক্ষ্য অর্জনে সরকারের সাথে অংশীদারিত্ব জোরদার করতে বিশেষ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর