বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

যেভাবে পরিবারকে সময় দিবেন

ঢাকা প্রতিদিন ডেস্ক
বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ১১:০৬ পূর্বাহ্ন

পরিবার আমাদের সবচেয়ে আপনজন। টানা আট ঘণ্টা অফিসের পর পরিবারকে সময় দেওয়া এক ধরনের চ্যালেঞ্জের মত। আর কর্মব্যস্ততার জন্য আমরা আমাদের পরিবারকেই ঠিক মত সময় দিতে পারছি না। এত ব্যস্ততার পরও এমন অনেক কিছু আছে যার মাধ্যমে আমরা আমাদের পরিবারের কাছাকাছি থাকতে পারব। বিশ্বাস করুন, পরিবারকে সময় দেওয়ার মাঝেই আপনি প্রশান্তি পাবেন।

১. পারিবারিক সময় নির্ধারণ:
আমরা যেমন মিটিং বা অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করি। ঠিক তেমনি ভাবে পরিবারের জন্যও সময় নির্ধারণ করে নিতে পারি। হতে পারে তা পারিবারিক নৈশভোজ বা পিকনিক। সপ্তাহে একদিন পরিবার নিয়ে বেড়িয়ে আসতে পারেন কাছাকাছি কোথাও। ব্যস্ততার মাঝে সপ্তাহে অন্তত একটি দিন পরিবারকে অগ্রাধিকার দেওয়া উচিত।

২. বিভ্রান্তি এড়ানো:
পরিবারের সাথে থাকলে সেই মুহূর্তটি উপভোগ করুন। এ সময় ফোন, ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে থাকুন। এগুলো আপনার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। আপনার মনোযোগ অন্য দিকে নিয়ে যাবে। এর চেয়ে পরিবারের সাথে মানসম্মত সময় উপভোগ করুন।

৩.পারিবারিক কাজে সহযোগিতা করা:
নানা কারণে হাতে কম সময় থাকতে পারে। তখন পরিবারের সাথে বিভিন্ন কাজগুলো একত্রিত করে ফেলুন। যেমন- পরিবারের সাথে সকাল হাঁটতে যেতে পারেন। অথবা ঘরের কাজে সহযোগিতা করতে পারেন। এ ক্ষেত্রে আপনার পরিবারের সাথে সময় কাটানো হলো, আবার কাজও হলো।

৪.প্রযুক্তির ব্যবহার:
শারীরিকভাবে দূরে থাকলে প্রযুক্তির সাহায্য নিন। এই ডিজিটাল যুগ আপনাকে কখনোই পরিবার থেকে বিচ্ছিন্ন করবে না। কাজের মাঝে সময় করে ভিডিও চ্যাট বা ফোন কল করে কথা বলুন আপনার পরিবারের সাথে। একটি সমন্বিত যোগাযোগ বজায় রাখুন।

৫.সময়ের অগ্রাধিকার:
পরিবারের সাথে কাটানো সময়কে অগ্রাধিকার দিন। পরিবারকে সময় দেওয়ার মাঝে অন্য কাজে ব্যস্ত থাকবেন না। পরিবারকে গুরুত্ব দিন। একসাথে কাটানো সময়গুলো উপভোগ করুন।


এই বিভাগের আরো খবর