বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

সেতু থাকলেও নেই সংযোগ সড়ক, সেতুতে ফাটল; দুর্ভোগে এলাকাবাসী

মোঃ জিহাদ মন্ডল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৪:০২ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবিতে চিরি নদীর ওপর সেতু নির্মাণের ৭ বছরেও সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীর কোনো কাজেই আসছে না সেতুটি। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ছাত্র-ছাত্রীসহ দুই পাড়ের কয়েক হাজার মানুষকে। অপরদিকে চলতি বছরে চিরি নদী খননের পর বৃষ্টি ও জোয়ারে পানি আসায় সেতুটির বটম সøাভের নিচ দিয়ে পানি প্রবাহিত হয়ে সুরুঙ্গ সৃষ্টি হয়েছে। এর ফলে সেতুটি ডেবে গেছে এবং উপরের রেলিং ও পিলারে বড় বড় ফাটল দেখা দিয়েছে। এতে যে কোন সময় সেতুটি ভেঙ্গে যেতে পারে বলে এলাকাবাসী আশংকা প্রকাশ করেছে।
উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আরজি অনন্তপুর ও জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ভানাই কুশলিয়া গ্রামের মধ্যবর্তী চিরি নদীর ওপর ২০১৫-১৬ অর্থ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হয়েছে। যার ব্যয় ছিল প্রায় ৩১ লক্ষ টাকা। ৪০ফুট দৈর্ঘ্য এ সেতুর পশ্চিম পাশে কিছুটা থাকলেও পূর্ব পাশে নেই কোনো সংযোগ সড়ক।
আরজি অনন্তপুর গ্রামের আব্দুল কাদের বলেন, অনেক বছর ধরে একটি ব্রিজের অভাবে আমরা দুই গ্রামের বাসিন্দারা দুর্ভোগে ছিলাম। ৭ বছর আগে যখন ব্রিজটি হলো, তখন আমরা সবাই আশা করেছিলাম এবার হয়তো আমাদের কষ্ট লাঘব হবে। কিন্তু ব্রিজটি নির্মাণের ৭ বছর পার হয়ে গেলেও দু’পারে কোন রাস্তা করা হয়নি। দুই পারের চেয়ারম্যান মেম্বারদের নিকট ব্রিজের রাস্তার জন্য ধর্না দিয়েও কোন কাজ হয়নি। আমাদের কষ্ট কষ্টই থেকে গেল।
আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামনুর রশিদ মিল্টন বলেন, আমি যতটুকু জানি আরজি অনন্তপুর-ভানাইকুশলিয়া সংযোগ রাস্তর চিরি নদীর উপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০১৫-১৬ অর্থ বছরে একটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু সংযোগ রাস্তা না থাকায় জনগণের চলাচলের দুর্ভোগ সৃষ্টি হয়। সম্প্রতি চিরি নদী খনন করার করার সময় উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্নার সাথে আলোচনা ও তার পরামর্শে রাস্তায় মাটি দেওয়ার ব্যবস্থা করি। তবে বর্ষার শুরুতে বৃষ্টি ও জোয়ারের পানি সেতুটির সøাবে নিচ দিয়ে পানি প্রবাহিত হওয়াই সেতুটি হুমকির মুখে পড়েছে। যে কোন সময় সেতুটি ভেঙ্গে যেতে পারে। এতে উভয় পাড়ের জনগণের সংযোগ বিছিন্ন হয়ে যাবে। সেতুটি রক্ষনা বেক্ষনের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেফাউল আজম বলেন, সেতুর ৫০ ফিট দূরত্ব থেকে খাল খননের নিয়ম থাকলেও নদী খননকারী ঠিকাদারী প্রতিষ্ঠান মাটি খননের সময় সেই নিয়ম মানেননি। এতে করে বটম সøাভের নিচ থেকে মাটি সরে গিয়ে সেতুটি ঝুঁকির মূখে পড়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। দ্রুতই তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ব্রিজের সংযোগ রাস্তার বিষয়ে জানতে চাইলে বলেন, সংযোগ রাস্তা পরে আগে ব্রিজ রক্ষা হোক। পরে দুই পাড়ের মানুষের যাতায়াতের বিষয় বিবেচনা করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান্যানের সঙ্গে কথা বলে যদি সরকারী রাস্তা থাকে তাহলে অবশ্যই সেটা সংস্কারের মাধ্যমে যাতায়াতের ব্যবস্থা করা হবে।
উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না বলেন, স্থানীয় চেয়ারম্যান্যান সাহেবের তথ্যে সরেজমিনে গিয়ে মাটি দিয়ে প্রাথমিকভাবে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করেছি। স্থানীয় চেয়ারম্যানকে ব্রিজটি দেখে সেখানে কি ধরনের ব্যবস্থা নিলে ব্রিজটি রক্ষা করা যাবে তা জানালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর