বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

গুরুদাসপুরে রাস্তা সংস্কারের ১২ দিনেই উঠে যাচ্ছে পাথর কুচি

এস এম ইসাহক আলী রাজু, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৭:৪২ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় খলিফা পাড়া থেকে বিলদহর পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজ শেষ হয়েছে ১২ দিন আগে। খানাখন্দ রাস্তার সেই পুরাতন ইট দিয়েই চলে রাস্তা সংস্কারের কাজ। গর্ত আর উঁচু-নিচু জায়গাগুলোও ঠিক করা হয়নি। পিচগুলোও যেন সুচের মতো দাঁড়িয়ে রয়েছে। ঠিকমত রোলারটাও করা হয়নি। রাস্তার বেশিরভাগ উঠে যাচ্ছে পাথরের দেয়া ঢালাই। এভাবেই থেবরে রাস্তায় চালকরা পরছেন বিপাকে।

সওজের ৮১ লাখ টাকার রাস্তাটি এখন মরন ফাঁদে পরিণত হয়েছে। রাস্তার পাথরের টুকরোগুলো সাথে নেই পিচের সম্পর্ক। হাত দিতেই উঠে যাচ্ছে পাথরের কুচি এভাবেই অভিযোগগুলো করছেন রাস্তার দুই ধারের বসবাসরত জনসাধারণ ও যান চালকেরা।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে নির্মাণের পরই রাস্তাটির পিচ উঠে যাচ্ছে। রাস্তা নির্মাণের ১২ দিনের মধ্যেই এমন লাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়াও রাস্তাটি ১২ ফিট প্রসস্থ থাকার কথা থাকলেও কোথাও কোথাও ৮ বা ১০ ফিট করা হয়েছে।

সরেজমিন দেখা যায়, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির প্রতিবাদ জানিয়ে স্থানীয়রা দুঃখ প্রকাশ করছেন। এ সময় তাঁরা হাত দিয়ে পিচ উঠে যাওয়ার দৃশ্য দেখান। রাস্তাটি পুনঃনির্মাণের দাবি জানিয়ে এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান তাঁরা।
একাধিক স্থানীয় গ্রামবাসী জানান, রাস্তা সংস্কার করার হবে শুনে খুব খুশি হয়েছিলাম। ঠিকাদার মেশিন, যন্ত্রপাতি নিয়ে আসলো সেটাও দেখলাম। কিন্তু ১০ থেকে ১২ দিনের মধ্যে কাজটি শেষ হয়। রাস্তাাটিতে নিম্নমানের ইট, বিটুমিন ব্যবহার করা হয়েছে বলে তাঁদের অভিযোগ। এছাড়া অপরিষ্কার রাস্তায় পিচ দেওয়া এবং সেগুলো ভালোভাবে ডেজারআপ না করায় সেগুলো সহজেই উঠে যাচ্ছে। হাত দিয়েই তুলে ফেলা যাচ্ছে কুচি পাথরগুলো।

এছাড়াও দুর্গাপুর র‌্যাবারড্যাম এলাকার লিটন মাষ্টার, জনপ্রতিনিধি শরিফুল ইসলাম জানান, রাস্তার কাজটি অত্যান্ত নিম্নমানের সামগ্রী দিয়ে করা হয়েছে। যার কারনে পিচ দেওয়ার বারো দিনের মাথায় উঠে যাচ্ছে। এমন রাস্তা করার চেয়ে না করাই ভালো। বৃষ্টি শুরু হলে ১০দিনও ওই রাস্তা টিকবে না।

অটোভ্যান চালক রিপন ও দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আতিক হোসেন বলেন, এই রাস্তায় আমাদের নিয়মিত চলাচল করতে হয়। কিন্তু এই নিম্নমানের সংস্কারের ফলে প্রতিনিয়ত দুঘটনায় শিকার হচ্ছি। এমন সংস্কার কখনো দেখেননি।
নাটোর জেলা সড়ক ও জনপথ (সওজ) অফিস সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর আওতায় খলিফাপাড়া বটতলা থেকে সাবগাড়ি আয়নার মায়ের ডোয়ার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তার সংস্কার করা হয়। ৮১ লাখ টাকা ব্যয়ে কাজটি পান নওগাঁর আমিনুল হক প্রাইভেট লিমিটেড। পরবর্তী সময়ে আমিনুল হকের কাছ থেকে কাজটি কিনে নেন নাটোরের জেমস নামের একজন ঠিকাদার। তিনিই কাজটি দেখাশোনা করেছেন।

তবে নাটোরের ঠিকাদার জেমস মুঠোফোনে চড়াও হয়ে বলেন, আপনার কি প্রকৌশলী, আপনারা কাজের কি বোঝেন? আমি কাজ করেছি সেটা কর্র্তৃপক্ষ দেখবেন। আপনারা দেখার কেউ না।
নাটোরের নির্বাহী প্রকৌশলী(সওজ) মোঃ কামরুল হাসান সরকার বলেন, রাস্তার পিচ জমাট বাঁধতে একটু সময় লাগে। তবে অভিযোগ ওঠায় রাস্তাটি দেখে ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর