বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ায় ফের সাংবাদিকের সাথে পুলিশের অসদাচরণ ও হয়রানির অভিযোগ

সীমান্ত খোকন, ভ্রাম্যমাণ প্রতিনিধি, কুমিল্লা
বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৭:৫০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক সাংবাদিকের সাথে পুলিশ অসদাচরণ ও হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে। হয়রানির শিকার হওয়া ওই সাংবাদিকের নাম মোস্তাফিজ চৌধুরী, তিনি ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় নিউজ পোর্টাল তেপান্তর ও সাপ্তাহিক সাকিয়াত পত্রিকার বিশেষ প্রতিবেদক।

একটি হত্যার ঘটনার তদন্ত করতে বিজয়নগরের নলগড়িয়া গ্রামে গিয়ে ফেরার পথে গত ১৮ জুন এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই পুলিশ অফিসারের নাম এস আই ইসহাক, তিনি বিজয়নগর থানায় কর্মরত আছেন। ওই এসআই তার সাথে থাকা কনস্টেবলকে সাথে নিয়ে সাদা পোষাকে সাংবাদিককে হয়রানী করেন। এঘটনায় ২১ জুন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক মোস্তাফিজ চৌধুরী।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি গত ৩০ মে বুধবার আইজিপির সাথে সৌজন্য সাক্ষাতে গেলে পুলিশ সাংবাদিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়। অথচ এর এক মাসের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় অনলাইন নিউজ পোর্টাল তেপান্তর এবং সাপ্তাহিক সাকিয়াতের বিশেষ প্রতিবেদক মোস্তাফিজ চৌধুরীর সাথে অসদাচরণ করেছেন বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) ইসহাক। গত ১৮’ই জুন রোজ রবিবার সন্ধ্যা আনুমানিক আটটার সময় বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাসানী রেলগেইটের সামনে এঘটনা ঘটে।

গত ১৮ জুন রোববার বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামে আতিক মিয়ার হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহের জন্য আনুমানিক বিকেল সাড়ে পাচটায় নলগড়িয়া যান সাংবাদিক মোস্তাফিজ। তথ্য উপাত্ত সংগ্রহ করে সন্ধ্যা আনুমানিক আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে সিএনজি ধরতে সিঙ্গারবিল বাজারে যেতে নলগড়িয়া থেকে অটোরিকশা যোগে যাওয়ার পথে মেরাসানি রেলগেটে লাঠি হাতে সাদা পোশাকে একজন পুলিশ সদস্য অটোরিকশা থামানোর জন্য হাত বাড়ালে চালক গাড়িটি থামায়। তখন অটোরিকশার পেছনের সিটে বসে থাকা প্রতিবেদককে কোথায় গিয়েছিলেন প্রশ্ন করলে তিনি নলগড়িয়া গিয়ে ছিলেন বলে জানান। তখন সেই পুলিশ সদস্য তাকে সাইডে অন্ধকারে দাড়ানো একটি সিএনজিতে বসে থাকা তার স্যারের সাথে কথা বলতে বলেন। তেপান্তর নিউজের প্রতিবেদক অন্ধকারে দাড়ানো সিএনজির সান্নিধ্যে গেলে সাদা পোশাকে বসে থাকা এসআই ইসহাক তাকে বাড়ি কোথায় জিজ্ঞেস করলে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদরে তার বাড়ি বলে জানান। এখানে কেন এসেছিলেন জানতে চাইলে আতিক মিয়ার হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহের জন্য এসেছেন বলে জানালে এসআই ইসহাক বলেন গত বিশ মিনিটে ১০ জন সাংবাদিক ভিতরে গেছেন,এই এলাকায় সব সাংবাদিক ফেন্সিডিল খেতে আসে,এখানে সাংবাদিকের অভাব আছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি কেন আসলেন,আপনি কি তথ্য পাইছেন দেন আমাকে দেখান। তথ্য দেখাতে অস্বীকৃতি জানালে এস আই ইসহাক আরও উত্তেজিত হয়ে বলেন বড় বড় ১০/১২ জন সাংবাদিক আমার বন্ধু, আমি আতিকের মার্ডার নিয়ে কাজ করতেছি, আর উনি আসছে সাংবাদিক সেজে কাজ করতে, যত্তসব। তখন সাদা পোশাকের যে পুলিশ সদস্য অটোরিকশাকে থামিয়ে প্রতিবেদক কে অন্ধকারে দাড়ানো সিএনজিতে থাকা তার স্যারের সাথে কথা বলতে বলছিলো সে এসে প্রতিবেদককে দেখিয়ে বলল স্যার উনি দশ মিনিট আগে এখান দিয়ে ভিতরে গেছিল আমি দেখছি কিন্তু কিছু বলি নাই। তখন প্রতিবেদক তাকে মিথ্যা কেন বলছেন,আমি দেড় দুই ঘন্টা আগে হত্যার শিকার আতিক মিয়া এবং পাগলা বাচ্চুর বাবা বীর মুক্তিযোদ্ধা ছাদেক মিয়ার বাড়িতে গিয়েছিলাম বলে সেই পুলিশ সদস্যের নাম জানতে চাইলে তিনি উত্তর দেননি। তখন এসআই ইসহাক আরও উত্তেজিত হয়ে প্রতিবেদককে বলেন ওঠেন গাড়িতে ওঠেন,কি রিপোর্ট করছেন দেখে আসি,আপনি আমাদেরকে আতিকের বাড়িতে চিনিয়ে নিয়ে যাবেন। প্রতিবেদক উত্তেজিত পুলিশের এসআই ইসহাকের কথায় বাধ্য হয়ে সিএনজিতে ওঠে প্রথমে বীর মুক্তিযোদ্ধা ছাদেক মিয়ার বাড়িতে এবং সেখান থেকে আতিকের বাড়িতে সত্যতার প্রমাণ দিতে নিয়ে যায়। সিএনজিতে যেতে যেতে তিনি আবারও বলেন বড় বড় সাংবাদিক আমার বন্ধু, ফেন্সিডিল খেতে এসে সবাই সাংবাদিক-ছাত্রলীগ এই সেই সেজে যায়,তাদের যেন কিছুই বলা যাবে না। বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হত্যার তথ্য নিতে যাওয়ার সত্যতা পেলে এসআই ইসহাক আতিকের বাড়িতে যেয়ে তার মা জোৎস্না বেগমকে জিজ্ঞেস করলে তিনি এই সাংবাদিক ঘন্টা দেড় দুই ঘন্টা আগে তাদের বাড়িতে এসেছিল বলে সত্যায়ন করেন। তখন এসআই ইসহাক এর কাছে তার নাম পরিচয় জানতে চাইলে সে বলছি বলে প্রতিবেদক কে গাড়িতে ওঠতে বলেন। সিএনজি পুলিশ এবং প্রতিবেদককে নিয়ে আবার মেরাসানি রেলগেইটের সামনে যেতে থাকলে কাশিনগর,নলগড়িয়া এবং নোয়াবাদীর তিন রাস্তার মোড়ে শাহ আলম মিয়ার দোকানের সামনে প্রতিবেদককে নামিয়ে দিতে বললে তারা তাকে নামিয়ে দেন।

উক্ত ঘটনায় অসদাচরণের শিকার প্রতিবেদক জেলার পুলিশ সুপার বরাবর বিজয়নগর থানার এসআই ইসহাকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অসদাচরণের শিকার মোস্তাফিজ চৌধুরী বলেন, তিনি অভিযোগ করেছেন সাংবাদিকরা সেখানে কেবল মাদক সেবন করতে যান,কিন্তু এসআই ইসহাকের উত্তেজিত ও আক্রমণাত্মক উগ্র আচরণে মনে হচ্ছে উনিই আসলে মাদক সেবন করেছেন। পুলিশ সুপার মহোদয়ের নিকট অনুরোধ আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে চুলের স্যাম্পল নিয়ে এসআই ইসহাকের ডোপ টেস্ট করা হোক,আমার দৃঢ় বিশ্বাস তিনি ঘটনার দিন মাদকাসক্ত ছিলেন বলেই রিপোর্ট আসবে।

তিনি আরও জানান, আমি পরেরদিন বিকেলে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদকে এসআই ইসহাকের অসদাচরণের ব্যাপারে অবহিত করি এবং সম্মানিত পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ প্রদান করি।

তেপান্তরের সম্পাদক এবং সাপ্তাহিক সাকিয়াতের ভারপ্রাপ্ত সম্পাদক সীমান্ত খোকন বলেন, পুলিশ উপপরিদর্শক ইসহাক তার সঙ্গীয়দের নিয়ে সাংবাদিকের সাথে অসদাচরণ করেছেন, এর মাধ্যমে তাকে হয়রানি করেছেন। পুণরায় তাকে ইচ্ছার বিরুদ্ধে গাড়িতে তুলে ঘটনাস্থলে নিয়ে নিহতের আত্নীয় বা পরিচিত জনদের তাকে দেখিয়ে সেখানে গিয়েছিল কিনা যাচাই করার ফলে তার মানহানি হয়েছে। পেশাগত ক্ষেত্রে প্রতিবেদককে ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে অবিশ্বাসী বানিয়েছে। স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা প্রদান করেছে। এই ঘটনার ফলে তার ক্যারিয়ারের মধ্যে আঘাত করা হয়েছে।

বিজয়নগর থানার উপপরিদর্শক এসআই ইসহাক বলেন, উনাকে চ্যালেঞ্জ করে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিলাম এবং সত্যতা পেয়েছি। এখানে উনার মানহানি হয়েছে বলে আমার মনে হয়না,উনার সাথে অসদাচরণও করা হয়নি।

 


এই বিভাগের আরো খবর