শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত 

বিয়ের দাবিতে পুলিশের বাড়িতে অনশনরত প্রেমিকাকে স্বজনদের মারধর, হাসপাতালে ভর্তি!

সাব্বির মির্জা তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৮:০৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে অনশনে বসা এক নারী উদ্যোক্তাকে (৩০) মারধরের অভিযোগ উঠেছে ওই পুলিশ কর্মকর্তার স্বজনদের বিরুদ্ধে।

গতকাল  বুধবার রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু এলাকায় ওই পুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে। অনশন করা ওই নারী চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বাসিন্দা। তিনি একটি ডেইরি ফার্ম পরিচালনা করেন।

পরে খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ রাত ১০টার দিকে ওই নারীকে পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়ি থেকে উদ্ধার করে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মো. সেলিম রেজা (৪৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার সাবেক পুলিশ পরিদর্শক (ওসি) এবং তাড়াশ উপজেলার বানিয়াবহু গ্রামের মৃত মান্নান চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত আছেন।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) শহিদুল ইসলাম ওই নারী উদ্যোক্তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারী পুলিশকে মুঠোফোনে মারধরের অভিযোগ করায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর তিনি লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবশ্য সাময়িক বরখাস্ত পুলিশ পরিদর্শক সেলিম রেজা চৌধুরীর গ্রামে থাকা স্বজনরা ওই নারীকে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন।

অনশনে আসা ওই নারী উদ্যোক্তা দাবি করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার পুলিশ পরিদর্শকের (ওসি সেলিম রেজার) সঙ্গে ২০২০ সালের শেষ দিকে কর্মরত থাকাকালে আমার সঙ্গে পরিচয় হয়। পরে মামলা সংক্রান্ত কাজে যাওয়া-আসা সূত্রে ওনার সঙ্গে ভাল সম্পর্ক গড়ে ওঠে। যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে গড়ায়। একসময় আমি জানতে পারি তিনি তার স্ত্রীকে ডিভোর্স দেয়নি। পরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিশেষ শাখায় ও ভোলাহাট থানায় কর্মরত থাকাকালে গত ২২ ফেব্রুয়ারি আমি বিয়ের দাবিতে সেখানে তার কাছে যাই। এ সময় তিনি ও তার সহকর্মীরা মিলে আমাকে বেধড়ক মারধর করেন।

পাশাপাশি ৫৪ ধারায় পুলিশের কাজে বাধাদানের অভিযোগে গ্রেপ্তার করে আদালতে পাঠান। পরে সাত দিন কারাগারে থাকার পর ফিরে এসে জব্দ হওয়া মোবাইল থানা থেকে ফেরত নিয়ে আসি। আর থানা থেকে মোবাইল এনে দেখি, ওসি আমাদের কথোপকথনের অডিও ও ভিডিও সবকিছু মুছে দিয়েছে এবং আমাদের সম্পর্কের কথা অস্বীকার করছেন। তখন বাধ্য হয়ে আজ (বুধবার) সকাল থেকে ওনার গ্রামের বাড়িতে অনশন শুরু করি। পরে রাতে ওসির ইন্ধনে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তার স্বজনরা আমাকে ব্যাপক মারধর করেন।

এ দিকে অভিযুক্ত পুলিশ পরিদর্শক সেলিম রেজা চৌধুরীর বড় ভাই আব্দুল হাই চৌধুরী বলেন, আমার ভাই (সেলিম রেজা) এ বাড়িতে থাকেন না। আর মেয়েটা আমার ভাইয়ের জীবন তছনছ করে দিয়েছে। ওর অভিযোগের কারণেই ভাই ওসি পদ থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন।
আর সেলিম রেজার স্ত্রী ইয়াসমিন পপি বলেন, আমার স্বামীকে ফাঁসানোর জন্য মেয়েটা এই কাজগুলো করছেন। অন্যদিকে ফোনে একাধিক বার চেষ্টা করেও বরখাস্ত হওয়া পুলিশ পরিদর্শকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ওই নারীর অনশনের বিষয়টি আমি ৯৯৯ এর মাধ্যমে জানার পর দুপুরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পরে রাতে মুঠোফোনে আবারও পুলিশ কর্মকর্তার স্বজনদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করলে তাকে উদ্ধার করা হয়।


এই বিভাগের আরো খবর