বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

পিরিয়ডের ব্যথা দূর করার ৫টি ঘরোয়া প্রতিকার

ঢাকা প্রতিদিন লাইফস্টাইল ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন

পিরিয়ডের ব্যথায় কি আপনিও ভুগে থাকেন? তার আগে বলুন, আপনি কি বাইরের খাবার খেতেই বেশি পছন্দ করেন? মশলাদার, চটপটা স্বাদই আপনার মুখে বেশি ভালোলাগে? এদিকে ডায়েটিশিয়ানরা সুষম এবং স্বাস্থ্যকর পদ্ধতির জন্য বাড়িতে রান্না করা খাবার খাওয়ার পরামর্শ দেন। বাড়িতে রান্না করা খাবার প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারে। সেইসঙ্গে এগুলো পিরিয়ডের সময় মেজাজের পরিবর্তন এবং সম্ভাব্য দুর্বলতা কমাতে সাহায্য করতে পারে। এ প্রসঙ্গে ভারতীয় সেলিব্রিটি পুষ্টিবিদ রুজুতা দিবাকর ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেছেন। ভিডিওতে তিনি পিরিয়ডের ব্যথা কমানোর জন্য কিছু চমৎকার টিপস দিয়েছেন। পিরিয়ডের ব্যথা কমাতে রুজুতা দিবাকরের ৫টি টিপস চলুন জেনে নেওয়া যাক-

ভেজানো কিশমিশ এবং জাফরান

পিরিয়ডের এক সপ্তাহ আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ এবং জাফরান খান। এতে পিরিয়ডের ব্যথা থেকে দূরে থাকতে পারবেন।এই সহজ কিন্তু কার্যকরী খাবারটি খেতে হবে প্রতিদিন সকালে। কিশমিশ সারারাত ভিজিয়ে রাখলে তা আরও বেশি সুস্বাদু হয়, এর সঙ্গে জাফরান মেশালে তা আরও বেশি পুষ্টিকর হয়ে ওঠে।

প্রতিদিন বিভিন্ন ধরনের ডাল খাবারের তালিকায় রাখলে তা আপনার খাবারকে পুষ্টির সম্পূর্ণ নতুন স্তরে উন্নীত করে। অঙ্কুরিত ডাল খেতে পারলে তা আরও বেশি স্বাস্থ্য উপকারিতা দেবে। ডালের পুষ্টি উপাদান আপনাকে ‍সুস্থ থাকতে সাহায্য করবে এবং হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

মাটির নিচের সবজি
সপ্তাহে অন্তত দুইবার আপনার খাবারে শালগম, মিষ্টি আলু এবং গাজরের মতো মাটির নিচের সবজি রাখুন। এ ধরনের সবজি ভিটামিন, খনিজ এবং ফাইবার সমৃদ্ধ, যা সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে।

সুপ্তবধ কোনাসন
পিরিয়ডের সময় সুপ্তবধ কোনাসনের মতো প্রশান্তিদায়ক এক্সারসাইজ করুন। এই মৃদু যোগব্যায়াম মাসের এই সময়ে অত্যন্ত প্রয়োজনীয় স্বস্তি এবং আরাম প্রদান করতে পারে।

নিয়মিত ব্যায়াম

পিরিয়ডের ব্যথাকে জয় করতে নিয়মিত ব্যায়াম করুন। প্রতি সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট শারীরিক ক্রিয়াকলাপে নিযুক্ত থাকুন। এটি পিরিয়ডের সময় আপনাকে অনেকটা স্বস্তি দেবে। পরিবর্তন দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন।


এই বিভাগের আরো খবর