বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

পেটের স্বাস্থ্য ভালো রাখবে এই ৫ সুপারফুড

ঢাকা প্রতিদিন লাইফস্টাইল ডেস্ক
শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ১:৩৯ পূর্বাহ্ন

খাবার খাওয়ার পরপরই পেট ফোলা বা অ্যাসিডিটির সমস্যা হয়? এটি হতে পারে অস্বাস্থ্যকর অন্ত্রের সম্ভাব্য লক্ষণ। আমাদের প্রতিদিনের খাবারের একটি বড় অংশে চিনি এবং চর্বিযুক্ত খাবারের প্রাধান্য থাকে, যা আমাদের পরিপাকতন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে। তবে আশার বিষয় হলো, কিছু খাবার রয়েছে যা এই সমস্যা মোকাবিলায় সাহায্য করতে পারে। এরকম ক্ষেত্রে দই একটি উপকারী খাবার হিসেবে করে। তবে দই ছাড়াও আরও কিছু খাবার খেতে পারেন। যেগুলো পেটের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। চলুন জেনে নেওয়া যাক এমন ৫ খাবার সম্পর্কে-

হলুদ
আমাদের রান্নায় হলুদের ব্যবহার বেশ পুরনো। এটি একটি জনপ্রিয় মসলা এবং চমৎকার ঔষধি গুণের জন্যও পরিচিত। ক্ষত নিরাময় বা ত্বকের বিভিন্ন সমস্যায়ও এটি কার্যকরী। আপনি কি জানেন যে এই হলুদ আপনার অন্ত্রের স্বাস্থ্যের জন্যও বিস্ময়করভাবে কাজ করতে পারে? যেহেতু হলুদ অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, তাই হজম প্রক্রিয়াকে সুস্থ রাখতে সাহায্য করে। প্রতিদিনের রান্নায় হলুদ ব্যবহার করলে উপকার পাবেন। এছাড়া হলুদ দুধ বা হলুদ চা-ও খেতে পারেন।

বাটারমিল্ক
এক গ্লাস বাটারমিল্ক গরমে তৃষ্ণা মেটাতে কাজ করে। এতে প্রোবায়োটিক রয়েছে, যা অন্ত্রের স্বাস্থ্যের উন্নতির জন্য বেশ উপকারী বলে পরিচিত। খাবারের পরে একগ্লাস বাটারমিল্ক খেলে তা পরিপাকতন্ত্রকে প্রশমিত করতে সহায়তা করে। এই পানীয়তে গোলমরিচ, জিরা বা পুদিনার মতো ভেষজ যোগ করতে পারেন। নিয়মিত বাটারমিল্ক খেরে তা পেটের ফোলাভাব এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে কাজ করে।

আমলকি
আরেকটি দেশি জনপ্রিয় সুপারফুড হলো আমলকি। যদিও আমরা সবাই জানি যে এটি ভিটামিন সি এর একটি চমৎকার উৎস, আপনি কি জানেন যে এটি আপনার অন্ত্রের জন্যও উপকারী? আমলকিও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা হজমের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং প্রদাহ প্রতিরোধ করে। তাই আমলকি খেলে তা ডায়রিয়া এবং পেশীর ক্র্যাম্পের মতো সমস্যা দূর করে।

ঘি
আপনি কি খাবারে ঘি মেশানো নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ভোগেন? তাহলে হয়তো আপনার সিদ্ধান্ত পরিবর্তনের সময় এসেছে। এই জাদুকরী সুপারফুড আমাদের রান্নাঘরে বহুকাল থেকে রয়েছে এবং অনেক স্বাস্থ্য সুবিধা দিয়ে যাচ্ছে। যেহেতু ঘিতে বিউটরিক অ্যাসিড থাকে, তাই এটি আমাদের পরিপাকতন্ত্রের জন্য বেশ উপকারী। এই অ্যাসিড ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে। আপনার খাবারে এই জাদুকর সুপারফুড যোগ করতে দ্বিধা করবেন না। তবে খেতে হবে পরিমিত, খুব বেশি খাওয়া যাবে না।

আজওয়াইন
আমাদের সবারই কোনো না কোনো সময়ে পেট খারাপ হয়, এক্ষেত্রে ভাজা আজওয়াইন চিবানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ এই মসলায় থাইমলের মতো প্রয়োজনীয় তেল রয়েছে যা অন্ত্রে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এটি হজম সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে একটি সহজ প্রতিকার।


এই বিভাগের আরো খবর