শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত 

তানোরে মা-ছেলেকে কুপিয়ে হত্যা  

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো
রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ৩:১২ অপরাহ্ন

রাজশাহীর তানোরে ছেলের সুন্নতে খাতনায় পিতাকে না বলায় মাদকাসক্ত স্বামী কর্তৃক তালাকপ্রাপ্তা স্ত্রী ও ৫ বছর বয়সী নিষ্পাপ শিশু সন্তানকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক পিতা আলিউল (৩৫) কে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি পাঁচন্দর ইউপির মোহাম্মদপুর গ্রামের মৃত সিদ্দিকের পুত্র। গত শনিবার (২৬ আগষ্ট) বিকেলে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের পাঁচন্দর গ্রামে এ ঘটনা ঘটে। মা-ছেলেকে তালাকপ্রাপ্ত স্বামী কর্তৃক খুনের ঘটনা ছড়িয়ে পড়লে আলিউলের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন স্থানীয় মানুষজন।

জানা গেছে, তানোর উপজেলার পাঁচন্দর ইউপির পাঁচন্দর গ্রামের বাসিন্দা নিপা (২২) এর সাথে মাদকাসক্ত আলিউলের বিয়ে হয়। বিয়ের পর তাদের পরিবারে নূর নামের একটি শিশু পুত্র সন্তান জন্মগ্রহন করেন। তাদের সংসারে বনিবনা না হওয়ায় বছর খানেক আগে তাদের ডিভোর্স হয়। এ নিয়ে রাজশাহীর নারী ও শিশু আদালতে মামলা চলমান রয়েছে। এরপর থেকে তারা আলাদা বসবাস করছেন। নিপা ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। গত শুক্রবার (২৫ আগস্ট) নিপা তার সন্তানের সুন্নতে খাতনা দেয়। ছেলের সুন্নতে খাতনার বিষয়টি আলিউলকে না জানানোয় ক্ষিপ্ত হয়ে সে নিপার বাড়িতে গিয়ে চাকু দিয়ে প্রথমে স্ত্রী ও পরে তার সন্তানকে খুন করে। মুহূর্তের মধ্যে ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা জড়ো হয়ে আলিউলকে মারধর করে বেঁধে রেখে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় আলিউলকে আটক দেখিয়ে রাজশাহীর আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, আসামী আলিউল প্রথমে স্ত্রীকে ও পরে সন্তানকে খুন করে। রোববার আসামীকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর