রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজাপুরে মাদক সহ উপজেলা বিএনপি’র সভাপতির ছেলে আটক আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ বিএনপি কে ‘নোট অব ডিসেন্ট’ দিতে বাধ্য হবে: মুহাম্মদ শাহজাহান ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে ১১ দলের গণমিছিল সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন আর নেই লম্বা লাইনের দিন শেষ, ফাঁকা পাম্পে অপেক্ষা কর্মচারীদের ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে গানে গানে উদীচীর মে দিবস উদযাপন ১৩ দিন জিম্মিদশার পর বাড়ি ফিরলেন ৬ জেলে ঝালকাঠিতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার সবাই চাকরিজীবী হতে চায়,উদ্যোক্তা হতে চায় না : সচিব সাখাওয়াত হোসেন জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল ঠাকুরগাঁও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন তৃণমূলের প্রতিভা অন্বেষণে নতুন দিগন্ত: সুনামগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বর্ণাঢ্য উদ্বোধন মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি শ্যামলের ভান্ডারিয়াতে গোসলের সময় ঝড়ে গাছ ভেঙে বৃদ্ধার মৃত্যু আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ও ড্রেন নির্মাণে পদক্ষেপ সাড়ে ৩ দশকের পর বাবার হাতে গড়া উপজেলা পরিষদ মসজিদ পুন:নির্মাণের উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে ঢেঁড়সের বাম্পার ফলন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু গাজীপুর দুই খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাইকগাছায় রেশন ও শিশু কার্ডের নামে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে ২০ বছর পর জমির মালিকানা দাবি; জবরদখলের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে

মিঠাপুকুরে থানায় অভিযোগ দেওয়ায় শিক্ষককে আহত করেছে প্রতিপক্ষরা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, রংপুর
রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৩:২৩ অপরাহ্ন

রংপুরের মিঠাপুকুরে সুপারি গাছ কর্তনের অভিযোগে পুলিশ ঘটনাস্থলে তদন্তে গেলে এক মাদ্রাসা শিক্ষক ও তার পরিবারের লোকজনকে বেধড়ক পিটিয়েছে অভিযুক্তরা।এতে ঐ শিক্ষকের হাত ভেঙে দেওয়া সহ তার শ্যালকের মাথায় আঘাত করলে তার শ্যালকের মাথা এবং কান কেটে যায়।গুরুতর আহত অবস্থায় দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, মিঠাপুকুর উপজেলার ০৭ নং লতিবপুর ইউনিয়নের মামুদপুর পূর্বপাড়া গ্রামের ময়েনপুর বাতাসন মাদ্রাসার সহ-সুপার মোঃ সাইফুল ইসলামের সাথে তার ভাই সাইয়েদুল ইসলাম, আনারুল ইসলাম, ভাতিজা মাইনুল ইসলামের দীর্ঘদিন থেকে জায়গাজমি সংক্রান্ত বিরোধ চলিয়া আসছিলো। এরই পরিপ্রেক্ষিতে সাইয়েদুল ইসলাম, আনারুল ইসলাম, মাইনুল ইসলাম গত মঙ্গলবার (২৯- আগষ্ট) ভুক্তভোগী সাইফুলের সুপারির গাছ কর্তন করে।সুপারির গাছ কর্তনের কারণে সাইফুল ইসলাম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তের জন্য মিঠাপুকুর থানা পুলিশের এএসআই- রেজাউল ইসলাম ঘটনাস্থলে গেলে বিবাদীরা সাইফুল ইসলামের উপর চড়াও হন এবং পুলিশ ঘটনাস্থল থেকে আসার পর সাইফুল ইসলাম এবং তার স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।

সাইফুল ইসলাম,ভয়ে তার নিকটস্থ শ্বশুর বাড়ি নিঝাল গ্রামে গেলে শ্বশুর বাড়ির লোকজন স্হানীয় ইউপি সদস্য এবং পুলিশের সহায়তায় বিবাদীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে বুধবার (৩০-আগষ্ট) রাত আনুমানিক ১২.৩০ মিনিটে তার শ্যালক মুজাহিদদের সহযোগিতায় নিজ বাড়িতে পৌঁছামাত্র অভিযুক্ত সাইয়েদুল, আনারুল, মাইনুল,পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের উপর দেশীয় ছোরা,লোহার রড,বাঁশের লাঠি দিয়ে হামলা চালায়। এতে মুজাহিদের মাথা ফেটে যায় এবং কান কেটে যায়। সাইফুল ইসলামের হাত ভেঙে দেওয়া হয়। স্হানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম এবং মোজাহিদকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ভুক্তভোগী শিক্ষক সাইফুল ইসলাম জানান, আমার হাত ভেঙে দিয়েছে। আমাকে বাঁচাতে গিয়ে আমার শ্যালক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও এখনো মামলা রেকর্ড কিংবা পুলিশ ঘটনাস্থলে যায়নি। এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান,মামলা যোগ্য অপরাধ হলে অবশ্যই মামলা হবে। তদন্ত চলছে। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


এই বিভাগের আরো খবর