বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু

টেকনাফে আইস, ইয়াবা ও অস্ত্রসহ পাচারকারী আটক

ফরিদুল আলম, টেকনাফ (কক্সবাজার ) প্রতিনিধি:
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৪:০৩ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা, ১টি দেশীয় তৈরী অস্ত্র (এলজি) ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার মৃত আব্দুস সালামের ছেলে মো. দীল মোহাম্মদ (৫৭)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ মহাসড়ক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহলদল এবং হ্নীলা বিওপি থেকে একটি চোরাচালান প্রতিরোধ টহলদল টেকনাফ-কক্সবাজার মহাসড়কের পার্শ্বে হ্নীলাস্থ আনোয়ার প্রজেক্ট এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর টহলদল ৪-৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে আনোয়ার প্রজেক্টের পাশ দিয়ে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অতিক্রম করে রঙ্গীখালী এলাকায় পাহাড়ের দিকে গমন করতে দেখে। টহলদল সন্দেহভাজন ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে তাদের মধ্য হতে একজন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয় এবং তার সাথে থাকা অপর চোরাকারবারীরা রাতের অন্ধকারে রঙ্গীখালী পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত চোরাকারবারীর শরীর তল্লাশী করে তার কোমড়ে পরিহিত লুঙ্গীর ভাঁজে ১টি দেশীয় তৈরী অস্ত্র (এলজি), ২ রাউন্ড তাজা কার্তুজ এবং হাতে থাকা ব্যাগের ভিতর থেকে ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের সনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরো জানান, আটককৃত আসামীকে ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা ট্যাবলেট, এলজি এবং কার্তুজসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।


এই বিভাগের আরো খবর