বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু

টেকনাফে ৫ কেজি আইস উদ্ধার

ফরিদুল আলম, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৬:০৫ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ নাফ নদীতে একটি অভিযান চালিয়ে ৫ কেজি ২শ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ কথা জানান।

তিনি জানান, গতকাল রবিবার রাতে বিজিবির নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ থেকে আনুমানিক ৪শ গজ দক্ষিণ-পূর্ব দিকে মির্জা জোড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে ঢোকার গোপন খবর পায় বিজিবি। পরে বিজিবির টহলদল ওই এলাকায় গোপনে অবস্থান নেয়।

বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, রাতে দুইজন ব্যক্তি নাফ নদী দিয়ে একটি কাঠের নৌকা নিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢোকেন। তখন বিজিবির টহলদল এগিয়ে গেলে নৌকায় থাকা দুই আরোহী নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান। পরে টহলদল তল্লাশি চালিয়ে নৌকার পাটাতনের নিচে লুকানো একটি বস্তার ভেতর থেকে ৫ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পায়। পরে মাদকদ্রব্যসহ নৌকাটি জব্দ করা হয়।

লেফটেনেন্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, উদ্ধারকৃত আইসগুলো ব্যাটালিয়নে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে।


এই বিভাগের আরো খবর