শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দুর্গাপূজার সমৃদ্ধ অর্থনীতি

নাসিমা আক্তার নিশা
শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ১২:৩৪ পূর্বাহ্ন

ছোটবেলা থেকে অনেক হিন্দু ধর্মাবলম্বী ভালো বন্ধু থাকায় দুর্গাপূজা সবসময়ই একটা দারুণ আনন্দের উপলক্ষ ছিল আমার জন্য। সম্ভবত আমার মতো অনেকের জন্যই। প্রতিবছরের মতো এইবারও শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজাকে কেন্দ্র করে জমে ওঠে বাজার। ঘুরে অর্থনীতির চাকা।

পূজার সামগ্রিক অর্থনীতির বিস্তর বিশ্লেষণ করলে একজন নারী উদ্যোক্তাদের প্রতিনিধি হিসেবে আমার বেশ কয়েকটি অনুধাবন রয়েছে। প্রথমত, হিন্দু সম্প্রদায়ের মূল উৎসবের কেনাকাটায় বিক্রি বাড়ে মার্কেটে, অনলাইনে।

উই-এর উদ্যোক্তারা পুরোদমে পূজার ক্রেতাদের সেরা পণ্যটি দ্রুত পৌঁছাতে ব্যস্ত। বিশ্বজুড়ে মন্দা অর্থনীতির প্রভাব পূজাতে পড়েছে কিছু, তবে আমাদের দেশের হিন্দু ধর্মাবলম্বীদের বড় অংশ কেনাকাটায় জমিয়ে তুলেছেন এবারের পূজাকে।

প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে মুকুট, শাড়ি, অলংকার, লেস, সিঁদুর, ফুলের মালা, প্রতীকী অস্ত্র এসব উপকরণ কিনতে অনেকে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ঢাকার শাঁখারীবাজারে। পূজার জন্য প্রায় ১০০ উপকরণের প্রয়োজন হয়। শাঁখারীবাজার থেকেই এসব উপকরণ সংগ্রহ করা যায়।

দেশের বিভিন্ন অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বীরা শাঁখারীবাজার থেকে এসব উপকরণ সংগ্রহ করেন। এছাড়া আমার পরিচিত হিন্দু ধর্মাবলম্বীদের অনেকে তাদের পুরো পরিবারসহ ঢাকার বিভিন্ন মার্কেট ও অনলাইন থেকে কেনাকাটা করেছেন।

দুর্গাপূজা আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তাই, এর আয়োজনও বেশ ব্যাপক। এর সঙ্গে যুক্ত হয় নানা ধরনের অর্থনৈতিক উদ্যোগ।

হিন্দু ধর্মাবলম্বী নারীরা স্বামীর মঙ্গলের জন্য প্রথা অনুসারে সারা বছর শাঁখা পরেন। তবে সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে নতুনত্ব চায় সবাই। সোনা বাঁধানো ও ময়ূরের কারুকার্যখচিত চিকন শাঁখা বেশি চলছে কয়েক বছর ধরে। ক্রেতাদের চাহিদা মেটাতে ভারত ও শ্রীলঙ্কা থেকে বৈচিত্র্যময় ডিজাইনের শাঁখা আমদানি করা হয়।

পূজার অর্থনীতির দ্বিতীয় যে বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ তা হচ্ছে—ক্ষুদ্র উদ্যোক্তারা মূলত ঈদ-পূজাকে কেন্দ্র করে নতুন পণ্য তোলে, সেই হিসেবে সারাবছরে ব্যবসার বড় সময় এটি। গুরুত্বপূর্ণ এই সময়টিতে তাদের পণ্য সঠিকভাবে পৌঁছানোটা খুবই জরুরি, তাই কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা খুব দরকার হয়।

সামাজিক বা ধর্মীয় যেকোনো গুরুত্বপূর্ণ উৎসবে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটে। কেনাকাটা ও আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি গতি পায়। ব্যবসা-বাণিজ্য প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। উৎসবের কেনাকাটায় অর্থনীতি হয় মুখরিত।

দুর্গাপূজা আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তাই, এর আয়োজনও বেশ ব্যাপক। এর সঙ্গে যুক্ত হয় নানা ধরনের অর্থনৈতিক উদ্যোগ। সেই উদ্যোগের সাথে সংযুক্ত হয়ে পড়ে সমাজের বৃহত্তর সম্প্রদায়ও। পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের মানুষজনের বাড়তি কেনাকাটা অর্থনীতিতে বাড়তি গতি সঞ্চার করে।

হিন্দু ধর্মাবলম্বী সরকারি বা বেসরকারি চাকরিজীবীদের পূজার উৎসব ভাতায়ও বিভিন্ন ধরনের কেনাকাটা ও ভ্রমণে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হয়। বিভিন্ন পেশার লোকবল ও ব্যবসা প্রতিষ্ঠান এই উদ্যোগের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। ফলে, দুর্গাপূজা শুধু উৎসবের দিক থেকেই সর্বজনীনতা লাভ করে না, অর্থনৈতিক দিক থেকেও সর্বজনীনতা লাভ করে।

দুর্গাপূজা শুধু উৎসবের দিক থেকেই সর্বজনীনতা লাভ করে না, অর্থনৈতিক দিক থেকেও সর্বজনীনতা লাভ করে….

বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত আমরা আশাব্যঞ্জক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছি। তবে আমাদের অর্থনৈতিক উন্নয়নের ইতিবাচক প্রভাব ২০২৩ সালের দুর্গাপূজায় প্রতিফলিত হয়নি।

পার্শ্ববর্তী দেশে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে একটা অংশ সবসময় কেনাকাটাতে ঐ দেশকেই প্রাধান্য দিয়ে থাকে। এটা যে শুধু পূজার সময় হয় তা নয়, ঈদের সময়ও একই ঘটনা ঘটে। আমাদের দেশীয় উদ্যোক্তা এবং ই-কমার্সগুলো এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

ক্ষুদ্র উদ্যোক্তা এবং অনলাইন মার্কেটগুলো বিভিন্ন চমকপ্রদ অফার দিয়েও ক্রেতা পাচ্ছেন না। অল্প পুঁজির উদ্যোক্তারা উৎসবকে কেন্দ্র করে অর্থলগ্নি করেন। কিন্তু আশানুরূপ মুনাফা না পাওয়ায় তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বাংলাদেশ উৎসবের দেশ। ধর্মীয় প্রধান উৎসবের এই সময়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

৫ দিনের পূজার অর্থনীতি বিশাল। সেই বিশাল অর্থনীতি আরও স্থিতিশীল হবে যদি স্থিতিশীল পরিবেশ বিরাজ করে, কোনো ধরনের অসংগতি বা দুর্ঘটনা না ঘটে। তবে ধারণা করা হচ্ছে, ৫ দিনের পূজায় সবমিলিয়ে ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকার মতো অর্থ লেনদেন হয়। এই অর্থনীতি হাজার কোটি হবে যখন সার্বিক পরিস্থতি আরও ইতিবাচক হবে। সেই ইতিবাচক দিনের অপেক্ষায় আমরা সবাই।

লেখক : নাসিমা আক্তার নিশা
প্রেসিডেন্ট, ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)।


এই বিভাগের আরো খবর