বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

‎অবশেষে গ্রেপ্তার হলো দুর্গাপুরে আলোচিত মকবুল হত্যা মামলার ৫ আসামী

‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রবিবার, ১১ মে, ২০২৫, ২:২৪ অপরাহ্ন

রাজশাহী দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের আমগ্রাম এলাকায় বিয়ের দাবীতে এক এক নারীর অবস্থানকে কেন্দ্র করে সংঘর্ষে আলোচিত মকবুল হত্যা মামলার ৫ আসামীকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

‎র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ মে ভোর ৪ টার দিকে কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, আলামিন (৩৫), শহিদুল ইসলাম (২৫), শাহাবুর (৩০), রিপন (২৫) ও মেহেদী হাসান ওরফে বাটুল (২২) গ্রেপ্তারকৃতরা সবাই উপজেলার তরিপতপুর গ্রামের বাসিন্দা। অভিযানে এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ডও উদ্ধার করা হয়।

‎র‌্যাব আরও জানিয়েছে, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আাসামীদের দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

‎উল্লেখ্য, গত মাসের (১৩ এপ্রিল) এক নারী পরকীয়ার জেরে প্রেমিক ইসমাইলের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান করে। বিষয়টি নিয়ে গ্রামে উত্তেজনা দেখা দিলে স্থানীয়ভাবে সালিশ ডাকা হয়। সালিশকে কেন্দ্র করে গ্রামে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। নিহত মকবুল হোসেন সালিশে মধ্যস্থতার চেষ্টা করলে, আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

‎পরদিন ১৪ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে আমচত্ত্বর মোড়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা মকবুল হোসেনের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন মকবুল হোসেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর থেকে আসামীর পলাতক ছিলেন।

‎এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আসামীদের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর রবিবার (১১ মে) কক্সবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 


এই বিভাগের আরো খবর