বুধবার, ২৭ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা

আগাম বন্যায় ডুবছে সুনামগঞ্জের বোরো ফসল: উজান-ভাটির কৃষকদের মধ্যে চরম উত্তেজনা

সুনামগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১:০৬ অপরাহ্ন

​সুনামগঞ্জে মার্চের শেষ সপ্তাহের অস্বাভাবিক ভারী বর্ষণ ও চেরাপুঞ্জি থেকে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর বোরো ফসল। উজান থেকে নেমে আসা পানির চাপে হাওরগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এই পানি নিষ্কাশন নিয়ে এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন উজানের ও ভাটির কৃষকরা। একদিকে ফসল রক্ষার আর্তনাদ, অন্যদিকে বাঁধ কাটা নিয়ে ভ্রাতৃঘাতী সংঘাতের উপক্রম—সব মিলিয়ে হাওরজুড়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

​সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর জেলায় ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান গোলায় তুলতে পারলে এর বাজারমূল্য দাঁড়াবে প্রায় ৫ হাজার ৫০ কোটি টাকা। কিন্তু গত এক সপ্তাহের বৃষ্টিতে ইতোমধ্যে ১ হাজার ১৮৯ হেক্টর জমি সরাসরি জলাবদ্ধতার শিকার হয়েছে। বিশেষ করে মিনি পাগনার হাওর, হালির হাওর, ছায়ার হাওর ও কানলার হাওরসহ অন্তত ১০টি বড় হাওরের ফসল এখন পানির নিচে।

​পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত বছর মার্চ মাসে সুনামগঞ্জে মাত্র ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। অথচ এ বছর একই সময়ে বৃষ্টি হয়েছে প্রায় ২০০ মিলিমিটার। ভারতের চেরাপুঞ্জিতে এর চেয়েও বেশি বৃষ্টি হওয়ায় নদ-নদীগুলো দ্রুত কানায় কানায় ভরে উঠেছে, যা হাওরের পানি নিষ্কাশনকে অসম্ভব করে তুলেছে।

​সরেজমিনে দেখা গেছে, উজানের হাওরগুলোর কৃষকরা নিজেদের ফসল বাঁচাতে বাঁধ কেটে পানি নামিয়ে দিতে চাইছেন। এতে তীব্র আপত্তি জানাচ্ছেন ভাটির কৃষকরা। তাদের দাবি, ওপরের পানি নামলে নিচের নিচু এলাকার জমিগুলো পুরোপুরি তলিয়ে যাবে।

​সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক মো. সেলিম জানান, “ডাকুয়ার হাওরের ওপরের কৃষকরা জোর করে বাঁধ কাটতে চাচ্ছেন, কিন্তু নিচের অংশের কৃষকরা বাধা দিচ্ছেন। খালের মুখ বন্ধ হয়ে যাওয়ায় পানি সরছে না, ফলে উভয় পক্ষই এখন ক্ষতির মুখে।

​হাওর বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার এই পরিস্থিতির জন্য অপরিকল্পিত পানি ব্যবস্থাপনাকে দায়ী করেছেন। তিনি বলেন, “বৃষ্টির পানি ধারণ করার মতো আধার নেই। নদ-নদী ও বিল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশিত হতে পারছে না। একমাত্র নদী ও খাল খননই এই সমস্যার স্থায়ী সমাধান।”

​পরিস্থিতি সামাল দিতে গত ৩১ মার্চ জেলা প্রশাসন জরুরি সভা ডেকেছে। সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, প্রশাসনের তত্ত্বাবধানে ইতোমধ্যে কয়েকটি জায়গায় আংশিক বাঁধ কেটে পানি সরানোর কাজ চলছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ওমর ফারুক সতর্ক করে বলেছেন, আগামী ৬-৭ এপ্রিল পুনরায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। যদি সেই সময়ে আবারও বৃষ্টি হয়, তবে ফসলের অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে।

​বর্তমানে ৭১০টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) ফসল রক্ষা বাঁধের ঘাস লাগানোর কাজ করলেও, প্রকৃতির এই আকস্মিক আচরণে দিশেহারা জেলার কয়েক লাখ কৃষক। কৃষকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে সরকারি উদ্যোগে সেচ পাম্প ও বিকল্প উপায়ে পানি সরিয়ে তাদের একমাত্র সোনালী ফসল রক্ষা করা হোক।


এই বিভাগের আরো খবর